১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দিল্লিতে গাইবে জলের গান

শনিবার দিল্লিতে পূর্বাঞ্চল বঙ্গীয় সমিতির আমন্ত্রণে একটি অনুষ্ঠানে এই ব্যান্ড দলটির শো করার কথা রয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2023, 11:15 AM

Updated : 19 Aug 2023, 12:05 PM

গান শোনাতে ভারতের রাজধানী দিল্লি গেল বাংলাদেশের জনপ্রিয় গানের দল ‘জলের গান’।

শনিবার দিল্লিতে পূর্বাঞ্চল বঙ্গীয় সমিতির আমন্ত্রণে একটি অনুষ্ঠানে এই ব্যান্ড দলটির শো করার কথা রয়েছে।

এর জন্য শুক্রবার বিকেলে দেশ ছেড়েছে জলের গানের সদস্যরা।

বিমানবন্দর থেকে শুক্রবার বিকেলে মোবাইল ফোনে জলের গানের সদস্য রানা সারোয়ার গ্লিটজকে বলেন, “আমরা এখন ইমিগ্রেশন পার হচ্ছি। শনিবার অনুষ্ঠানে অংশ নিয়ে রোববারই আমরা দেশে ফিরব।”

জলের গানকে দেওয়া আমন্ত্রণপত্রে পূর্বাঞ্চল বঙ্গীয় সমিতির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বিশ্বাস বলেছেন, শনিবার দিল্লির গালিব মিলনায়তনে অনুষ্ঠানটি হবে।

ফেইসবুকে দিল্লিতে গান করার খবর দিয়েছেন জলের গানের মূল ভোকালিস্ট রাহুল আনন্দ। ক্যাপশনে রসিকতা করে এই শিল্পী লিখেছেন, ‘লাড্ডু খাইয়া আসি’।

দিল্লি সফরে থাকা জলের গানের সদস্যদের মধ্যে রয়েছেন- রাহুল আনন্দ, রানা সারোয়ার, মাসুম মিয়া, দেলোয়ার হোসাইন শুভ, মল্লিক ঐশ্বর্য, ফারহান, শেখ মো. সুজন দেওয়ান, অর্জুন।