স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায়
বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে রাজপথে নামার মধ্য দিয়ে এগিয়ে যায় ওই তরুণের গল্প।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে আসছে নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’।
শুক্রবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে তীরন্দাজ রেপার্টরির এই সপ্তম প্রযোজনাটি প্রদর্শিত হবে।
দীপক সুমনের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ঋজু লক্ষ্মী অবরোধ; নির্দেশনা দিয়েছেন দীপক সুমন।
বিজ্ঞপ্তিতেবলা হয়, স্বপ্ন, বঞ্চনা, বৈষম্য ও প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত নাটকটির কেন্দ্রে রয়েছে শুভঙ্কর নামের এক তরুণ।
বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে রাজপথে নামার মধ্য দিয়ে এগিয়ে যায় ওই তরুণের গল্প।
উত্তরায় স্ট্যান্ডআপ কমেডি
এদিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডে অ্যালবিয়ন আর্ট গ্যালারিতে এদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে ‘ব্যাড আইডিয়া’ শিরোনামের স্ট্যান্ডআপ কমেডি অনুষ্ঠান।
স্ট্যান্ডআপ ঢাকার আয়োজনে জীবনের বিচিত্র অভিজ্ঞতা, ভুল সিদ্ধান্ত ও বিব্রতকর নানা মুহূর্ত উঠে আসবে কৌতুকের মাধ্যমে। অনুষ্ঠান চলবে রাত ৯টা পর্যন্ত।
