কনসার্টে এসে মা হওয়ার খবর দিলেন কোর্টনি কার্ডাশিয়ান
মঞ্চে স্বামী, প্ল্যাকার্ড নিয়ে হাজির হন কোর্হাটনি, তাতে লেখা ছিল, ‘ট্র্যাভিস আমি গর্ভবতী’।
কিম কার্ডাশিয়ানের বোন কোর্টনি কার্ডাশিয়ান মা হতে চলেছেন।
স্বামী মার্কিন সংগীতশিল্পী ট্র্যাভিস বার্কারের সঙ্গে প্রায় দুই বছর দাম্পত্য যাপনের পর তারা প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন বলে খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম।
৪৪ বছর বয়সী এই তারকা শুক্রবার লস এঞ্জেলসের ব্লিঙ্ক-১৮২ কনসার্টে নিজের সন্তানসম্ভবা হওয়ার খবরটি দেন বলে সিএনএন জানিয়েছে।
কনসার্টের সেই বিশেষ মুহূর্তের একটি ভিডিও রোববার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কোর্টনি কার্ডাশিয়ান।
ভিডিতে কনসার্ট চলাকালীন দর্শকের ভিড়ে তার উপস্থিতি দেখতে পাওয়া যায়। একটি প্ল্যাকার্ড হাতে লাফিয়ে লাফিয়ে উঠছিলেন তিনি। তাতে লেখা ছিল, ‘ট্র্যাভিস আমি গর্ভবতী’। মুহূর্তের মধ্যে মঞ্চ থেকে লাফিয়ে পড়েন ট্র্যাভিস এবং স্ত্রীকে চুমু খান।
২০২১ সালের অক্টোবরে বাগদান পর গত বছর বিয়ে সারেন এই তারকা দম্পতি। সেই বিয়ে নিয়ে বেশ চর্চাও হয়েছিল। বিয়েটি প্রথমে হয় লাস ভেগাসে। তা আইনিভাবে সিদ্ধ না হওয়ায় আমেরিকার এক চার্চে আবারও বিয়ে করেন তারা। এবং পরে ইতালির পোর্তোফিনোতে জমকালো আয়োজনের মাধ্যমে তা উদযাপন করেন।
কার্ডাশিয়ানের তার প্রাক্তন সঙ্গী স্কট ডিসিকের সাথে তিন সন্তান রয়েছে। বার্কারের রয়েছে এক সন্তান, যার মা মার্কিন অভিনেত্রী শান্না মোকলার।
