আবারও ধর্ষণের অভিযোগ অভিযুক্ত হলেন নিক কার্টার
কার্টারের বিরুদ্ধে ২০০৩ সালে তাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ তুলেছেন ‘এআর’ নামের এক নারী, যখন কার্টারের বয়স ছিল ২৩ এবং এআর ছিলেন ১৫।
দুই দশক আগে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে উঠেছে ‘ব্যাকস্ট্রিট বয়েজ’ ব্যান্ডের গায়ক নিক কার্টারের বিরুদ্ধে। এই নিয়ে তৃতীয়বারের মতো যৌন হেনস্থার অভিযোগ উঠল কার্টারের বিরুদ্ধে।
দ্য গার্ডিয়ান জানিয়েছেন, সম্প্রতি ‘এআর’ নামের এক নারী অভিযোগ করেছেন, কার্টার ২০০৩ সালে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। সেসময় কার্টারের বয়স ছিল ২৩ এবং এআর ছিলেন ১৫।
কার্টারকে পারিবারিক বন্ধু হিসেবে দাবি করে এআর অভিযোগ করেন, প্রথমবার কার্টার একটি নৌকায় তাকে ধর্ষণ করেন, তারপর একটি বাসে এবং শেষবার নৌকায় ধর্ষণের সময় আরও তিনজনকে সে দৃশ্য দেখার আমন্ত্রণও জানান।
ধর্ষণের ফলে এআর ‘এইচপিভিতে’ সংক্রমিত হন। আর তাই ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার ডলার দাবি করেন তিনি।
এত বছর পর বিষয়টি নিয়ে সরব হওয়ায় কার্টারের আইনজীবী ডেল এ হেইস জুনিয়র অভিযোগটিকে ‘হাস্যকর’ এবং সম্পূর্ণ ‘বিদ্বেষপরায়ণ’ বলে দাবি করেছেন।
গত বছর গায়িকা শ্যানন রুথ ধর্ষণের অভিযোগ এনে কার্টারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।
৩৯ বছর শ্যাননের অভিযোগ, তিনি ‘ব্যাকস্ট্রিট বয়েজ’র ভক্ত ছিলেন। ২০০১ সালে ব্যান্ডটির একটি শোয়ের পর কার্টার তাকে ধর্ষণ করেন। ফলে তিনি ‘এইচপিভিতে’ সংক্রমিত হন এবং পরবর্তীতে ‘সেরিব্রাল পলসি’ রোগে ভুগে রুথ একজন অটিস্টিকে পরিণত হন।
এজে ম্যাকলিন, হাউয়ি ডরো, কেভিন রিচার্ডসন, নিক কার্টার এবং ব্রায়ান লিটরেলকে নিয়ে পাঁচজনের এই দলটি ১৯৯৬ সালে বের করে প্রথম আন্তর্জাতিক অ্যালবাম ‘ব্যাকস্ট্রিট বয়েজ’। ওই একটি অ্যালবাম দিয়েই বিশ্বসঙ্গীত জগত চিনে নেয় ব্যান্ডটিকে।
এখন অব্দি দলটি ৮টি গ্র্যামি অ্যাওয়ার্ড এর মনোনয়ন পেয়েছে ব্যান্ডটি। দুটি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, পাঁচটি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড, দুটি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড এবং একটি জুনো অ্যাওয়ার্ডসহ বেশকিছু অ্যাওয়ার্ড পুরেছে ঝুলিতে। নব্বই দশকের এই জনপ্রিয় ব্যান্ডটিকে অন্যতম ব্যবসাসফল হিসেবে চিহ্নিত করা হয়।
