ধর্ষণের অভিযোগ নিক কার্টারের বিরুদ্ধে, ব্যাকস্ট্রিট বয়েজের টিভি শো বাতিল
ফ্লোরিডার অরল্যান্ডো থেকে উঠে আসা নব্বই দশকের অন্যতম তুমুল জনপ্রিয় পপ ব্যান্ড দল ‘ব্যাকস্ট্রিট বয়েজ’র শোটি দেখানোর কথা ছিল আগামী ১৪ ডিসেম্বর।
ভোকালিস্ট নিক কার্টারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের ওঠায় যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ ব্যান্ড দল ‘ব্যাকস্ট্রিট বয়েজ’র এর উপর বিপদের খাঁড়া নেমে এসেছে। ব্যান্ডটির ‘ক্রিসমাস টিভি শো’ বন্ধ করে দেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, ফ্লোরিডার অরল্যান্ডো থেকে উঠে আসা নব্বই দশকের অন্যতম তুমুল জনপ্রিয় পপ ব্যান্ড দল ‘ব্যাকস্ট্রিট বয়েজ’র শোটি দেখানোর কথা ছিল আগামী ১৪ ডিসেম্বর, এবিসি টিভিতে।
কিন্তু বৃহস্পতিবার আমেরিকান গায়িকা শ্যানন রুথ ধর্ষণের অভিযোগ এনে নিকের বিরুদ্ধে মামলা দায়ের করলে ব্যাকস্ট্রিট বয়েজের ’ক্রিসমাস স্পেশাল’ বন্ধের সিদ্ধান্ত নেয়ে এবিসি টেলিভিশন কর্তৃপক্ষ। তারা অনুষ্ঠানের বিশেষ তালিকা থেকে ‘ব্যাকস্ট্রিট হলিডে’কে বাদ রেখেছেন।
৩৯ বছর শ্যাননের অভিযোগ, তিনি ‘ব্যাকস্ট্রিট বয়েজ’র ভক্ত ছিলেন। ২০০১ সালে ব্যান্ডটির একটি শোয়ের পর কার্টার তাকে ধর্ষণ করেন। ফলে তিনি ‘এইচপিভিতে’ সংক্রমিত হন। এবং ‘সেরিব্রাল পলসি রোগে ভুগে রুথ একজন অটিস্টিকে পরিণত হন পরবর্তীকালে।
রুথের আইনজীবী মার্ক বসকোভিচ একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে জানান ওয়াশিংটনের টাকোমাতে কনসার্টের পরে কার্টারের কাছে অটোগ্রাফের জন্য গিয়েছিলেন সেসময় কার্টার তাকে একটি মজার স্বাদযুক্ত পানীয় খাইয়ে তাকে শারিরীক সম্পর্কে লিপ্ত হতে বলেন এবং এক পর্যায়ে তাকে ধর্ষণ করেন।
এত বছর পর বিষয়টি নিয়ে সরব হওয়ায় কার্টারের আইনজীবী মাইকেল হোল্টজ অভিযোগটিকে ‘আইনিভাবে ভীত্তিহীন’ এবং সম্পূর্ণ ‘অসত্য’ বলে দাবি করেছেন।
তিনি বলেন, "দুর্ভাগ্যবশত বেশ কয়েক বছর ধরে কার্টারকে মিথ্যা অভিযোগ ফাঁসানোর জন্য শ্যাননকে ব্যবহার করা হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস আদালত দ্রুত এই অভিযোগের অসত্যতা উপলব্ধি করবে।"
ফিরে দেখা
এজে ম্যাকলিন, হাউয়ি ডরো, কেভিন রিচার্ডসন, নিক কার্টার এবং ব্রায়ান লিটরেলকে নিয়ে পাঁচজনের এই দলটি ১৯৯৬ সালে বের করে প্রথম আন্তর্জাতিক অ্যালবাম ‘ব্যাকস্ট্রিট বয়েজ’। ওই একটি অ্যালবাম দিয়েই বিশ্বসঙ্গীত জগত চিনে নেয় ব্যান্ডটিকে।
ধারাবাহিকতা ধরে রাখতে পরের বছর ১৯৯৭ সালে ৯৭ সালে সঙ্গীতানুরাগীদের উপহার দেয় ‘ব্যাকস্ট্রিট ব্যাক’। পরপর দুটি অ্যালবামেই সুনাম কুড়ায় ব্যান্ডটি।
তবে দ্য ব্যাকস্ট্রিট বয়েজকে সাফল্য এনে দেয় তাদের তৃতীয় অ্যালবাম ‘মিলেনিয়াম’। ২০০০ সালে আসে আসে তাদের আরেকটি অ্যালবাম ‘ব্ল্যাক এন্ড ব্লু’।
এর পর কিছুদিন আড়ালে থেকে ২০০৫ এ তারা উপহার দেয় ‘নেভার গন’ অ্যালবামটি।শিল্পী সেড-এর পর দ্য ব্যাকস্ট্রিট বয়েজ ছিল প্রথম দল যাদের প্রথম সাতটি অ্যালবাম বিলবোর্ড চার্টের শীর্ষ ১০-এ জায়গা করে নেয়। মিলিনিয়াম এবং ব্ল্যাক এন্ড ব্লু বিলবোর্ড ২০০ তে প্রথম সপ্তাহে প্রথম এবং নেভার গন তৃতীয় স্থান দখল করে নেয়। মিলিনিয়াম অ্যালবামটি প্রথম সপ্তাহে ১.১ মিলিয়ন কপি বিক্রি হয়। সে বছরের বেস্ট সেলিং অ্যালবাম ছিল এটি।
অক্টোবর ২০০৫ এ দলটি ‘টিভি হিউসেট’ নামক একটি সুইডিশ টক শো-তে ‘মিউজিক্যাল গেস্ট’ হিসেবে পারফর্ম করে দলটি।
দীর্ঘ যাত্রায় ব্যান্ডটি যে খুব মসৃণভাবে চলেছে তা নয়, ভাঙাগড়ার খেলাও ছিল সদস্যদের মধ্যে। টানা ১৩ বছর একসঙ্গে গান গাওয়র পর দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কেভিন রিচার্ডসন ২০০৬ এ দল ছেড়ে দেন। কিছুদিন দল টেনে নিয়ে গেছেন বাকি চারজন।
দ্য ব্যাকস্ট্রিট বয়েজ, ‘আনব্রেকেবল’ এবং ‘দিস ইস আস’ শিরোনামের অ্যালবাম দুটি অ্যালবাম নিয়ে আসে ২০০৭ এবং ২০০৯ এ।
ব্যাকস্ট্রিট বয়েজ সবসময় যে নিজস্ব অ্যালবামই বের করে এসেছে তা নয়, অন্য দলের সঙ্গেও জোট বেঁধে গেয়েছে তারা। ২০১১ সালে দলটি নিউ কিডজ অন দ্য ব্লক এর সাথে মিলে সুপার গ্রুপ ‘নটবিএসবি’ নামে নতুন একটি কম্পাইলেশন অ্যালবাম বের করে।
এদিকে ছয় বছর বাদে ২০১২ সালে ঘরের ছেলে হয়ে ঘরে ফিরে আসে রিচার্ডসন। এরপর বিশ বছর পূর্তিতে ২০১৩ সালে ব্যাকস্ট্রিট বয়েজ শ্রোতাদের জন্য নিয়ে আসে ‘ইন এ ওয়ার্ল্ড লাইক দিস’ অ্যালবাম। এরপরের বিরতিটিও দীর্ঘ। ২০১৯ সালে প্রকাশিত হয় ব্যাকস্ট্রিটের নবম অ্যালবাম ‘ডিএনএ’।
তাদের আই ওয়ান্ট ইট দ্যাট ওয়ে,এভেরিবডি,সো মি দ্য মিনিং,এজ লং এজ ইউ লাভ মি,কুইট প্লেইং গেমস,লার্জার দ্যান লাইফ, সেপ অফ মাই হার্ট, ইনকমপ্লিট ইত্যাদি গানে ভক্তদের মাতিয়েছে পাঁচজনের এই দলটি। চমৎকার গায়কীই শুধু নয়, নাচের নিজস্ব স্বকীয় বৈশিষ্ট্যেও মন কেড়েছে ভক্তের।
অ্যালবামের পাশাপাশি বরাবরাই কনসার্ট ট্যুর করেছে পপ ব্যান্ডটি। ১৯৯৭ এবং ৯৮ এ দ্য ব্যাকস্ট্রিট বয়েজের প্রথম কনসার্ট চলে যুক্তরাষ্ট্র জুড়ে, যা তাদের আরও জনপ্রিয় করে তোলে। কনসার্টটি পুরো ‘ব্যাকস্ট্রিট ব্যাক’ অ্যালবামের পাশাপাশি ‘ব্যাকস্ট্রিট বয়েজ’ এর কিছু গান পরিবেশন করে। ব্যাকস্ট্রিট বয়েজ তাদের কনসার্ট ট্যুরের রেওয়াজ ধরে রেখেছে আজও।
এই দলটির একাদশ বিশ্বব্যাপী কনসার্ট ডিএনএ’র প্রথম ও দ্বিতীয় ধাপে দেড়শটি আয়োজন শুরু হয় কোভিড মহামারীর আগের বছর ২০১৯ এ। কিন্তু মহামারীর জন্য ২০২০ এর ১৫ মার্চ আয়োজনটি ছোট করে আনা হয়।এরপর সে সব আয়োজন ২০২১ সালেও শেষ করা সম্ভব হয়নি। দ্য ব্যাকস্ট্রিট বয়েজ চলতি বছরে উত্তর আমেরিকা সফরে করেছে।
অফিসিয়ালি ২০২৩ সালে দলটির ৩০ বছর পূর্তির কথা থাকলেও ২০২২ সালে তাদের ‘ক্রিসমাস’ অ্যালবামটি আসার কথা ছিল, কিন্তু কিছুদিন আগে অ্যালবাম প্রকাশের কাজ তারা স্থগিত করেছে।
এখন অব্দি দলটি ৮টি গ্র্যামি অ্যাওয়ার্ড- এর মনোনয়ন পেয়েছে ব্যান্ডটি। ২টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, ৫ টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড, ২টি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড এবং একটি জুনো অ্যাওয়ার্ড সহ বেশ কিছু অ্যাওয়ার্ড পুরেছে ঝুলিতে। ৯০ দশকের এই জনপ্রিয় ব্যান্ডটিকে অন্যতম ব্যবসাসফল ব্যান্ডদের একটি হিসেবে চিহ্নিত করা হয়।
আনন্দের ব্যাপার হল ব্যান্ডটি হারিয়ে যায়নি। স্পটিফাই-এর তথ্যানুযায়ী, মাসিক ১৩,৭৬৫,৬৭৯ জন শ্রোতা রয়েছে এই জনপ্রিয় দলটির।
