২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিম-কেনিকে উপহাস

কন্যার নাম নর্থ ওয়েস্ট রাখায় কিম-কেনি জুটিকে ভক্তদের উপহাস।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 02:32 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

তারকা জুটি কিম কার্ডাশিয়ান এবং কেনি ওয়েস্ট সদ্যজাত কন্যার নাম নর্থ ওয়েস্ট রাখায় ভক্তরা তাদের উপহাস করেছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

দ্য মিরর জানিয়েছে, কিম তনয়ার নাম প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই টুইটার জুড়ে দেখা গেছে ভক্তদের হাসাহাসি এবং উপহাসমূলক মন্তব্য।

কিম এবং কেনির বেশিরভাগ ভক্ত তাদের ছয়দিন বয়সী কন্যার নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি কয়েকজন ভক্ত এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে তারা মন্তব্য করেছেন কিম-কেনি তাদের কন্যার নাম একটি দিক নির্দেশনাকারী কম্পাসের আদলে রেখেছেন।

এক ভক্ত ঠাট্টা করে বলেছেন, কেনি তার মেয়ের পাইলট হওয়ার সম্ভাবনা একেবারেই গুঁড়িয়ে দিয়েছেন। এ রকম আরও অনেক উপহাসমূলক মন্তব্য টুইটার জুড়ে দেখা যাচ্ছে।