২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ঈদের দিন টিভিতে ‘হাওয়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’

ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করে বেশ কিছু পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ঈদের দিনে যেসব সিনেমা দেখা যাবে এসব সিনেমার খবর থাকছে এই প্রতিবেদনে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2024, 04:54 PM

Updated : 10 Apr 2024, 05:00 PM

বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার করা হবে বেশকিছু পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ঈদের দিন ‘আলোচিত ‘হাওয়া’ ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’সহ দেখানো হবে আরো কয়েকটি সিনেমা।

ঈদের দিনে যেসব সিনেমা দেখা যাবে টেলিভিশনে-

চ্যানেল আই

নেকাব্বরের মহাপ্রয়াণ (বেলা ১টা ১৫ মি.): পরিচালনা মাসুদ পথিক। অভিনয় মামুনুর রশীদ, শিমলা, জুয়েল জহুর প্রমুখ।

দীপ্ত টিভি

নোলক (বেলা ১টা): পরিচালনা সাকিব সনেট। অভিনয় শাকিব খান, ববি, মৌসুমী, ওমর সানী।

এটিএন বাংলা

দিন দ্য ডে (বেলা ৩টা): পরিচালনা মর্তুজা অতাশ জমজম। অভিনয় অনন্ত জলিল, বর্ষা প্রমুখ।

বৈশাখী টিভি

মনে প্রাণে আছ তুমি (বেলা ২টা ৩০ মিনিট): পরিচালনা জাকির হোসেন রাজু।  অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ডন, মিশা প্রমুখ।

এনটিভি

পোড়ামন ২ (১০টা ০৫ মিনিটে) পরিচালনা: রায়হান রাফি। অভিনয়ে: সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু প্রমূখ।

বিটিভি

বাজাও বিয়ের বাজনা (দুপুর ২টা ৩০মিনিট) পরিচালনা: মোহাম্মদ হোসেন জেমী। অভিনয় করেছেন রিয়াজ আহমেদ ও অপু বিশ্বাস।

মাছরাঙা টিভি

হাওয়া (দুপুর ২টা ৩০মিনিট): পরিচালনা: মেজবাউর রহমান সুমন। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ। নাজিফা তুষি

আরটিভি 

ঢাকার কিং (১০টা ১০মিনিট): পরিচালনা সাফি উদ্দিন সাফি। অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ

যদি একদিন (২টা ১০মিনিট): পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে তাহসান খান, শ্রাবন্তী প্রমুখ।