২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ আর নেই

দেড় বছর ধরে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ আর নেই

গিটারিস্ট ইমরান আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 04:38 PM

Updated : 20 Sep 2026, 04:37 PM

হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’ এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট সৈয়দ ইমরান আহমেদ মারা গেছেন। রোববার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর।

‘মেকানিক্স’ ব্যান্ডের দলনেতা ও কণ্ঠশিল্পী আফতাবুজ্জামান ত্রিদিব বলেন, “ইমরান আহমেদ আমাদের ছেড়ে চলে গেছে। প্রায় দেড় বছর ধরে তিনি খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত ছিলেন। টানা চিকিৎসা চলছিল, হাসপাতাল বাসা সব মিলিয়েই চলছিল।

“এক সপ্তাহ আগে শরীরের অবস্থা বেশি খারাপ হয়ে যায়। আমরা ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু সকালে তার মৃত্যুর খবর আসে। আসরের নামাজের পর মোহাম্মদপুর তাজমহল রোড কবরস্থান মসজিদে জানাজার পর তাকে সেখানেই দাফন করা হবে।”

২০০৫ সালে ‘মেকানিক্স’ ব্যান্ডের পথচলা শুরু করেন ইমরান। প্রথম লাইনআপেই ছিলেন তিনি। ২০০৭ সালে ডি রকস্টারের দ্বিতীয় সিজনে গিটারিস্ট হিসেবে পরিচিতি পান তিনি। ২০০৮ সালে ব্যান্ড ছাড়েন ইমরান।

‘মেকানিক্স’ ছাড়ার পর আর কোনো ব্যান্ডে যোগ দেননি ইমরান। পারিবারিক ব্যবসায় যুক্ত ছিলেন। ব্যক্তিজীবনে স্ত্রী ও সাত বছরের এক মেয়ে রেখে গেছেন তিনি।