১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

আইএফআইসি ব্যাংকের অতিরিক্ত এমডি ইমরান আহমেদ

ব্যাংকিং, অর্থায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে ২৮ বছরের অভিজ্ঞতা থাকার কথা বলা হয়েছে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 09:26 PM

Updated : 19 Oct 2026, 09:26 PM

আইএফআইসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের (এএমডি) দায়িত্ব পেয়েছেন ইমরান আহমেদ।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং, অর্থায়ন, পরিচালন কার্যক্রম, তথ্যপ্রযুক্তি ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে তার ২৮ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে।

ইমরান আহমেদ হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) ও সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর (সিআইএসএ)।

আইএফআইসি ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।