২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুম্বন দৃশ্যে ‘আপত্তি’ নবাগত তানিশার

বলিউডে নবাগতদের অনেকেরই ইচ্ছে থাকে, তার অভিষেক হোক রোমান্টিক সিনেমা দিয়ে। কিন্তু তানিশা সন্তোষী অন্য পথে হাঁটলেন। ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’ সিনেমা দিয়ে অভিষেক হওয়া এই নায়িকার ভাষ্য, শুধু ‘সুষমা’ চরিত্রটি করার জন্যই উদগ্রীব ছিলেন তিনি। নির্মাতা রাজকুমার সন্তোষীর কন্যা তানিশা আরও জানালেন, সিনেমায় চুম্বনের মত দৃশ্যে তার ঘোরতর আপত্তি আছে। ইনস্টাগ্রামে এক গুচ্ছ ছবি পোস্ট করে ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’ সিনেমা ও ক্যারিয়ার নিয়ে টুকরো টুকরো মতামত দিয়েছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2023, 04:05 PM

Updated : 05 Feb 2023, 04:08 PM

Image

‘গান্ধী গডসে: এক যুদ্ধ’র নির্মাতা রাজকুমার সন্তোষীর ইচ্ছা ছিল, মেয়ে তার মত ক্যামেরার পেছনে কাজ করুক। এগিয়েছিল পরিকল্পনাও। কিন্তু লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে চিত্রনাট্য লেখা ও পরিচালনার কোর্স শেষে বাবার সিনেমাতেই অভিনেত্রী হয়ে পর্দায় এলেন তানিশা সন্তোষী। এই ছবি পোস্ট করে তানিশা লিখেছেন, “কি করব, অদৃষ্টে অভিনয় ছিলই। আর থিয়েটারের মঞ্চে যে অভিনয়েই মিশে গিয়েছিলাম।“

Image

“বাবাকে সাহস সঞ্চয় করে ঐতিহাসিক সিনেমা ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’তে অভিনয়ের ইচ্ছার কথা জানিয়েছিলাম একদিন, এরপর এই লুক টেস্ট করা হয়” ভাষ্য তানিশার।

Image

তানিশা জানান, শুটিংয়ের আগের রাতে উৎকণ্ঠায় ঘুম আসছিল না তার। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোর পর বাবার কিছু নির্দেশনায় সব ভয় উবে যায়। আর সিনেমার টিজার দেখে নিজেকে সব থেকে সুখী মানুষ মনে হয়েছিল তার।

Image

‘মনপ্রাণ’ দিয়ে অভিনয় করতে চাওয়া তানিশার কথা হল, তিনি পর্দায় সাহসী হতে পারবেন না। ঘনিষ্ঠদৃশ্যে বড়জোড় আলিঙ্গন; চুম্বনের ‘প্রশ্নই ওঠে না’।

Image

গত ২৬ জানুয়ারি ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’ মুক্তি পায়। একটি মাত্র কাজ করা তানিশা মনে করছেন, নির্মাতাদের কাছে অভিনয় শিল্পীদের সমর্পণের মাধ্যমেই ভালো কিছু পাওয়া সম্ভব।

পুরনো খবর

পুরনো খবর:

‘গান্ধী গডসে’ নির্মাতা পরিস্থিতির শিকার: এ আর রহমান
‘গান্ধী গডসে: এক যুদ্ধ’ নির্মাতা বিপাকে
মতাদর্শের লড়াই দেখাবে ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’