২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বুদ্ধিজীবী দিবসে বিটিভিতে ‘এক কাপ ঠাণ্ডা চা’

মুক্তিযুদ্ধের সময় গ্রামে গ্রামে ঘুরে চিকিৎসা দেওয়া এক ডাক্তারের জীবন নিয়ে এই নাটক; ১৪ ডিসেম্বর হানাদাররা তাকে ধরে নেওয়ার পর আর ফেরেননি তিনি।

বুদ্ধিজীবী দিবসে বিটিভিতে ‘এক কাপ ঠাণ্ডা চা’

‘এক কাপ ঠাণ্ডা চা’ নাটকের দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 09:13 PM

Updated : 13 Dec 2023, 09:13 PM

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ নাটক ‘এক কাপ ঠাণ্ডা চা’।

বৃহস্পতিবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে বলে বিটিভি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এছাড়া শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ নিয়ে অনুষ্ঠান ও প্রামাণ্য অনুষ্ঠানও প্রচারিত হবে বিটিভিতে। থাকবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘বুদ্ধিজীবী হত্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়’।

মামুনুর রশীদের রচনায় ‘এক কাপ ঠাণ্ডা চা’ নাটকটি প্রযোজনা করেছেন এল রুমা আক্তার। নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ডলি জহুর, শারমিন জোহা শশী, সাহারান, শুভাশিষ ভৌমিক, সাঈদ সুমন, আরিফ হোসেন, সুজাত শিমুল ও আপেল আহমেদ। 

নাটকের গল্পে দেখা যাবে- মফস্বল শহরের উচ্চ ডিগ্রিধারী নন এমন একজন জনপ্রিয় ডাক্তারকে। স্ত্রী, কন্যা ও এক কম্পাউন্ডারকে নিয়েই তার জীবন। 

সরকারি চাকরি করলেও তিনি গ্রামে ঘুরে-ঘুরে রোগীদের চিকিৎসা দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অনেক আহত মানুষের চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন।

তার এই কাজের খবর পাকসেনারা জানতে পারলেও তারা যে তাকে হত্যা করবে না, এমনই আত্মবিশ্বাস ডাক্তারের। কিন্তু ১৪ ডিসেম্বর দেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখন পাকসেনা ও তাদের দোসররা তাকে ধরে নিয়ে যায়। এরপর আর তিনি ঘরে ফেরেননি।