২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিঠুনের মাতৃবিয়োগ

বাবার মৃত্যুর স্মৃতিচারণা করার দিন কয়েক বাদেই মাকে হারালেন এই অভিনেতা।

মিঠুনের মাতৃবিয়োগ

মায়ের সঙ্গে মিঠুন চক্রবর্তী

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 07:45 PM

Updated : 07 Jul 2023, 07:45 PM

ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি চক্রবর্তী আর নেই। 

শুক্রবার মুম্বাইয়ে তিনি মারা গেছেন বলে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে। 

মিঠুনপুত্র নমশি চক্রবর্তীকে উদ্ধৃত করে পত্রিকাটি লিখেছে, “হ্যাঁ, খবরটা সত্যি। ঠাকুমা আর আমাদের মধ্যে নেই।’’ 

জনপ্রিয় অভিনেতার মায়ের মৃত্যুর খবরে ফেইসবুক ও টুইটারে অনেকেই শোক প্রকাশ করেছেন।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ টুইট করেছেন, “মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।” 

সম্প্রতি রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ এর মধ্য দিয়ে বহু বছর পর বাংলা টেলিভিশনে ফিরছেন মিঠুন। দিন কয়েক আগেই সে অনুষ্ঠানের সেটে কোভিডকালে বাবাকে হারানোর স্মৃতিচারণা করেছিলেন মিঠুন। এর পরপরই মাকে হারালেন এই অভিনেতা।

অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রকৃত নাম গৌরঙ্গ চক্রবর্তী, ১৯৭৬ সালে মৃণাল সেন পরিচালিত ‘মৃগয়া’ সিনেমার মধ্য দিয়ে সিনেমায় তার আত্নপ্রকাশ। প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

কেবল অভিনয়ই নয়, বহু গুণে গুণী মিঠুন মার্শাল আর্টসেও সমান পারদর্শী; অর্জন করেছেন ‘ব্ল্যাক বেল্ট’। 

১৯৮২ সালের সিনেমা ‘ডিসকো ড্যান্সার’ এ জিমি চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন, যা সোভিয়েত ইউনিয়নে দ্বিতীয়-সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হয়। 

‘তাহাদের কথা’ (১৯৯২) ও ‘স্বামী বিবেকানন্দ’ (১৯৯৮) সিনেমার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন মিঠুন। 

পুরনো খবর   

পুরনো খবর:

দীনেশ গুপ্ত’কে নিয়ে তৈরি ছবিতে মিঠুন চক্রবর্তী
মিঠুন সম্পর্কে দশ তথ্য
রবি ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ হয়ে আসছেন মিঠুন
ফিল্ম ফেয়ার বাংলা: সেরা অভিনেতা মিঠুন, আজীবন সম্মাননা অপর্ণাকে