Published : 29 Jun 2023, 08:01 PM
এবার ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের সিনেমা ‘লাল শাড়ি’, এর মাধ্যমে প্রযোজকের খাতায়ও নিজের নাম তুলেছেন তিনি। ঈদে সবাইকে শুভেচ্ছা জানাতে যে কার্ড করেছেন এই চিত্রনায়িকা, তা আসলে লাল শাড়ির পোস্টার। তাতে শুধু ঈদ মোবারক কথাটি যোগ করেছেন তিনি।
ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ঈদের দিন তার আসন্ন নাটক ‘রবিন ভাই’র পোস্টার শেয়ার করেছেন ফেইসবুকে। ক্যাপশনে লিখেছেন, “আপকামিং প্রজেক্ট।”
ঈদের শুভেচ্ছা জানাতে ভিডিওতে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। সেখানে তিনি সবাইকে বলেছেন, ঈদে মুক্তি পাওয়া তার দুটি সিনেমা প্রহেলিকা ও ক্যাসিনো দেখতে।
বিদ্যা সিনহা মিমের শরীরটা তেমন ভালো নেই, এমনটাই জানা যাচ্ছিল। তার মধ্যেও কোরবানি দিয়েছেন তিনি। কোরবানির দুটি ছাগলের সঙ্গে ছবিও দিয়েছেন তিনি। তার সঙ্গে লিখেছেন- “ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর কোরবানির ঈদ হল ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মত এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন।”
আবু শাহেদ ইমন পরিচালিত ওয়েব সিরিজ ‘মারকিউলিস’র পোস্টার শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর।
খাকি রঙ্গা কুর্তা পরা ছবি ফেইসবুকে শেয়ার করে ছোট পর্দার অভিনেতা তওসিফ মাহবুব লিখেছেন, “ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সকলের ঈদ। ঈদ মোবারক।”
সাদা শাড়ির সঙ্গে সবুজ পাথরের কানের দুলে অভিনেত্রী জয়া আহসান হাজির হয়েছিলেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে।
একটি ব্র্যান্ডের লাল পোশাক পরা একটি ফেইসবুকে পোস্ট করেছেন ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সবাইকে ঈদের ছবি জানিয়ে অভিনেত্রী লিখেছেন, “ঈদের জাদু সীমাহীন আনন্দ নিয়ে আসুক এবং আপনার হৃদয়কে বিশুদ্ধ আনন্দে পূর্ণ করুক। ঈদ মোবারক।”