১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিজ্ঞাপনে ফর্সা সুহানা কটাক্ষের শিকার

একটি আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার লিপস্টিকের বিজ্ঞাপনে গায়ের রঙ ফর্সা করায় বিদ্রূপের শিকার হয়েছেন তিনি।

বিজ্ঞাপনে ফর্সা সুহানা কটাক্ষের শিকার

সুহানা খান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 09:50 PM

Updated : 16 Aug 2023, 04:21 PM

প্রায়ই সংবাদের শিরোনামে থাকেন শাহরুখকন্যা সুহানা খান। বলিউড অভিষেকের আগেই নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় এই তারকা কন্যা। 

সম্প্রতি একটি বিজ্ঞাপনের মধ্যে দিয়ে আবারও আলোচনায় এলেন সুহানা। গায়ের রঙ ফর্সা করার কারণে কটাক্ষের শিকার হলেন তিনি। 

একটি আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার লিপস্টিকের বিজ্ঞাপনে কাজ করে সুহানা তুমুল বিদ্রূপের শিকার হয়েছেন বলে আনন্দবাজার জানিয়েছে। 

বিজ্ঞাপনে কালার কারেকশনের মাধ্যমে গায়ের রঙ ফর্সা করা হয়েছে বলে অভিনেত্রীকে ব্যঙ্গ করেছেন নেটিজেনরা। 

পোস্টারে ঠোঁটে লাল লিপস্টিক পরেছেন সুহানা। গায়ের রঙে এনেছেন আমূল পরিবর্তন। চিৎকার করার ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। 

পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে একজন লিখেছেন, “সুহানা খান আসলে কালার কারেক্টেড প্রো ম্যাক্স।” 

আরেকজন লিখেছেন, “তাকে তো অঙ্কিতা লোখান্ডের মতো দেখতে লাগছে।” 

কেউ আবার বিদ্রুপ করে লেখেন, “অনায়াসেই সুহানার নিজস্ব স্কিন টোন ব্যবহার করা যেত। অন্য কোনো শেডের লিপস্টিক পরানো যেত তাকে। কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছ থেকে তো এমনটাই আশা করা উচিত, তাই না?” 

শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুহানার। আর্চি কমিকস’ এর ভারতীয় সংস্করণ ‘দ্য আর্চিস’ সিরিজে যোইয়া আখতারের হাত ধরে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করতে চলেছেন তিনি। 

সিনেমায় ভেরোনিকা লজের চরিত্রে অভিনয় করবেন তিনি, আর্চি অ্যান্ড্রুজ চরিত্রে অগস্ত্য নন্দা, বেটি কুপারের চরিত্রে খুশি কাপুর ও জুগহেড জোন্সের চরিত্রে বেদাং রায়না রয়েছেন। 

সিনেমাটি ওটিটিতে মুক্তি পাবে চলতি বছরের শেষ দিকে।

পুরানো খবর:

১৩ কোটি রুপিতে জমি কিনলেন ‘কৃষিবিদ’ সুহানা খান

পুরানো খবর:

অ্যাকশন-থ্রিলারে মেয়ে সুহানার সঙ্গে আসছেন শাহরুখ