১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অ্যাকশন-থ্রিলারে মেয়ে সুহানার সঙ্গে আসছেন শাহরুখ

মারফিক্স পিকচার্স ও শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রযোজনা করবে সিনেমাটি।

অ্যাকশন-থ্রিলারে মেয়ে সুহানার সঙ্গে আসছেন শাহরুখ

মেয়ে সুহানা খানের পাশে শাহরুখ খান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 05:43 PM

Updated : 12 Aug 2023, 08:50 PM

নেটফ্লিক্স সিনেমা ‘দ্য আর্চিজ’ এর পর বাবা শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অ্যাকশন-থ্রিলার সিনেমায় অভিনয় করবেন সুহানা খান।

সুজয় ঘোষের পরিচালিত এই সিনেমাটি মারফিক্স পিকচার্স ও শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রযোজনা করবে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

‘কাহানি’ খ্যাত নির্মাতা সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘বদলা’ পরিচালনায় ব্যস্ত রয়েছেন। এই সিনেমাটিও প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, অ্যাকশন ঘরানার এই সিনেমার মধ্য দিয়েই প্রেক্ষাগৃহে অভিষেক ঘটবে সুহানার। সিনেমায় শাহরুখকে অনেকটা ‘ডিয়ার জিন্দেগি’তে তার ভূমিকার সমান ‘স্ক্রিন টাইম’এ  দেখা যাবে।

ইতিমধ্যেই সিনেমার চিত্রনাট্য চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে পাক-প্রস্তুতির কাজে ব্যস্ত রয়েছেন নির্মাতা।

সম্প্রতি ‘দ্য আর্চিস’ এর পুরো টিম নিয়ে একটি ওটিটি ইভেন্টের অংশ নিতে ব্রাজিলে গিয়েছিলেন সুহানা। যেখানে সিনেমাটির দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করা হয়।

যোইয়া আখতার পরিচালিত এই সিনেমার মধ্য দিয়েই অভিনয়ে আত্মপ্রকাশ হবে সুহানার। আগামী নভেম্বরে সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পুরানো খবর:

১৩ কোটি রুপিতে জমি কিনলেন ‘কৃষিবিদ’ সুহানা খান

পুরানো খবর:

সুহানা-খুশি-অগস্ত্যা এবং ‘দ্য আর্চিস’

পুরানো খবর:

স্কুটিতে বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেন সুহানা