১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘পুষ্পা ২’ থেকে বাদ পড়ার খবরে যা বললেন রাশমিকা

“সবাই ভেবে নিয়েছেন, ‘পুষ্পা ২’-এ আমি নেই। কিন্তু আমি তো শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। খুব তাড়াতাড়ি কাজ শুরু করব,” বললেন রাশমিকা।

‘পুষ্পা ২’ থেকে বাদ পড়ার খবরে যা বললেন রাশমিকা

রাশমিকা জানান, শিগগিরই ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার কাজ শুরু হবে

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2023, 07:28 PM

Updated : 13 Jan 2023, 07:28 PM

খবর চাউর হয়েছিল, ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সিকুয়েল থেকে বাদ পড়ছেন রাশমিকা মানদানা; আর দক্ষিণ ভারতের এই অভিনেত্রী জানালেন ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভু আইটেম গানে ঝড় তুললেও নায়িকা রাশমিকা আলোড়ন তুলেছিলেন কোটি ভক্তের হৃদয়ে।

‘সামি সামি’ গানের সঙ্গে রাশমিকার নাচের জাদুতে বিভোর হয়ে পড়ে বিশাল ভারতের বিভিন্ন প্রান্তের দর্শককূল। তার অভিনয়ও দাগ কাটে, বনে যান ভারতের জাতীয় ক্রাশ।

Image

পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় নাচের ঝড় তোলেন রাশমিকা মানদানা

‘পুষ্পা ২’এর শুটিং কবে হবে, সিনেমা হলে কবে আসবে- সেসবের খবর না থাকলেও হঠাৎ গুঞ্জন উঠেছিল, নতুন সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে রাশমিকা নন, থাকছেন সাই পল্লবী।

তবে সেটা যে নিছকই গুজব, তা নিশ্চিত করলেন নায়িকা রাশমিকা নিজেই।

সিনে ম্যাগাজিন বলিউড লাইফ ডটকম জানিয়েছে, ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ শিরোনামে লাইভ সেশনে এসে রাশিমকা বলেন, “সবাই ভেবে নিয়েছেন, ‘পুষ্পা ২’-এ আমি নেই। কিন্তু আমি তো শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। খুব তাড়াতাড়ি কাজ শুরু করব। হয়ত পরের মাসেই।“

এ সিনেমার জন্য নিজেকে নতুন করে তৈরি করছেন জানিয়ে রাশমিকা বলেন, “ছবিটা নিয়ে আমি খুবই উত্তেজনা অনুভব করছি। আর এ দিকে উটকো লোকেরা রটাচ্ছে আমি নেই!”

ইনস্টাগ্রাম ভক্তদের সাথে খোলামেলা আলাপের সময় এ অভিনেত্রী বলেন, “আগামীতে চারটি সিনেমায় আরও অনেক চমক দেখতে পাবেন আপনারা।”

২৬ বছর বয়সী এই অভিনেত্রী ‘বারিসু’, ‘মিশন মজনু’, ‘পুষ্পা: দ্য রুল’ এবং ‘অ্যানিমেল’-এর নাম উল্লেখ করেছেন।

Image

রাশমিকা জানালেন ‘পুষ্পা: দ্য রুল’’ সিনেমার শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি

এছাড়া সম্প্রতি রাশমিকা তার আসন্ন সিনেমাগুলোর তালিকা প্রকাশ করেছেন বলে জানিয়েছে বলিউড লাইফ। সে তালিকাতেও ‘পুষ্পা ২’ র নাম আছে।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রুল’-এ পুষ্পা রাজের ভূমিকায় অভিনয় করবেন আল্লু অর্জুন। তার প্রেমিকা শ্রীবল্লীর চরিত্রে আবারও দেখা যাবে রাশমিকাকে। আর পুলিশ অফিসার থাকবেন ফাহাদ ফাসিল। কোনো এক আইটেম গানে অনসূয়া ভরদ্বাজকেও দেখতে পাওয়া যেতে পারে।

পুরনো খবর

পুরানো খবর:

পুষ্পা: দ্য রুল এর শুটিংয়ে পশ্চিমবঙ্গে যাবেন আল্লু অর্জুন

পুরানো খবর:

‘পুষ্পা: দ্য রাইজ’ ৩০০ কোটির মাইলফলকে

পুরানো খবর:

‘দর্শকদের আপত্তিতে’ আল্লু অর্জুন-রাশমিকার সিনেমায় কর্তন

পুরানো খবর:

অভিনয়ের উন্নতি বিজয়কে দেখাতে চান রাশমিকা

পুরানো খবর:

যে কারণে রাশমিকা ভারতের ‘জাতীয় ক্রাশ’

পুরানো খবর:

এ বছরই বিয়ে করছেন রাশমিকা ও বিজয়?

পুরানো খবর:

রাশমিকার চেয়েও চড়া পারিশ্রমিক চাইছেন জাহ্নবী