১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইব্রাহিমের প্রথম সিনেমায় কাজল

সরজমিন’-এর মধ্যদিয়ে ১২ বছর পরে করণের প্রযোজনায় কাজ করবেন কাজল।

ইব্রাহিমের প্রথম সিনেমায় কাজল

ইব্রাহিম আলী খান ও কাজল

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 10:00 PM

Updated : 25 Aug 2023, 03:39 PM

করণ জোহর প্রযোজিত সিনেমা ‘সরজমিন’ দিয়ে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানের। 

প্রতিরক্ষা বাহিনীর গল্পনির্ভর সিনেমাটিতে কাজলও থাকতে পারেন বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। 

আর এর মধ্য দিয়ে ১২ বছর পরে করণের প্রযোজনায় কাজ করবেন অজয়পত্নী। 

সিনেমাটি পরিচালনা করবেন অভিনেতা বোমান ইরানির ছেলে কায়োজে ইরানি। 

‘সরজমিন' এ ইব্রাহিমের বিপরীতে কোনো অভিনেত্রী নেই বলে জানা গেছে। ইমোশনাল থ্রিলার সিনেমার গল্প গড়ে উঠেছে কাশ্মীরের সন্ত্রাসবাদকে ঘিরে। ইব্রাহিম ও কাজলকে কেন্দ্র করেই আবর্তিত হবে সিনেমার গল্প।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোট ভাইয়ের অভিষেক নিয়ে অভিনেত্রী সারা আলী খান বলেন, ইব্রাহিম তার প্রথম সিনেমার শুটিং শেষ করে ফেলেছেন। তবে পোস্ট প্রোডাকশনের কাজ কিছুটা বাকি রয়েছে, যা চলতি বছরেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

অভিনয়ের পাশাপাশি ইতোমধ্যে পরিচালনায়ও হাত দিয়েছেন ইব্রাহিম।  

আনন্দবাজার পত্রিকা জানায়, মুম্বাইয়ের ধীরুভাই অম্বানি স্কুলে পড়াশোনা করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড যান ইব্রাহিম। সেখান থেকে ফিরে অভিনয়ের পাশাপাশি পরিচালনায় মন দেন।  

করণ জোহরের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’তে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ২২ বছর বয়সী ইব্রাহিম।