০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘সুড়ঙ্গ’ যাচ্ছে পশ্চিমবঙ্গে, অপেক্ষা সেন্সরবোর্ডের ছাড়পত্রের

পশ্চিমবঙ্গে  ‘সুড়ঙ্গ’ সিনামার পরিবেশকের দায়িত্ব নিয়েছে এসভিএফ। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 12:57 PM

Updated : 04 Jul 2023, 01:26 PM

বাংলাদেশের পর ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘সুড়ঙ্গ’।  আর এ জন্য পশ্চিমবঙ্গের সেন্সরবোর্ডে জমাও পড়েছে রায়হান রাফির এই সিনেমাটি।

ফেইসবুক পেইজে এক পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করা করেছেন ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কোটেশ ফিল্মস-এসভিএফ।

পুরানো খবর:

শুটিংয়ে কতটা কাঠখড় পুড়িয়েছে ‘সুড়ঙ্গ’ টিম?
‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় আসছেন আফরান নিশো

পশ্চিমবঙ্গে  ‘সুড়ঙ্গ’ সিনামার পরিবেশকের দায়িত্ব নিয়েছে এসভিএফ।  দেশে মুক্তির আগে থেকেই আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমাটি পোস্টার নিজেদের ফেইসবুক পেইজে পোস্ট করে আসছিল এসভিএফ। তখন ধেকেই ধারণা করা হচ্ছির ‘হওয়া’র মত ‘সুড়ঙ্গ’ও হয়ত দেখানো হবে পশ্চিমবঙ্গের হলে হলে। এখন এসভিএফ’র পোস্ট থেকে পশ্চিমবঙ্গে সিনেমা মুক্তির বিষয়টিতে আরও স্পষ্টতা এসেছে।

এদিকে কলকাতার আনন্দবাজার অনলাইনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন সিনেমাটির দুই প্রযোজকের একজন শাহরিয়ার শাকিল।

পশ্চিমবঙ্গে ‘হওয়া’র সাফল্যে দেখে ‘সুড়ঙ্গ’ মুক্তির সিদ্ধান্ত  কি না জানতে চাইলে শাকিল বলেন,  “না সেটা নয়, অন্য কোনও সিনেমার সাফল্য দেখে সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের মনে হয়েছে, এই সিনেমার গল্পে জোর রয়েছে যা পশ্চিমবঙ্গের দর্শক পছন্দ করবেন। তাই এই সিদ্ধান্ত নেওয়া।

“আমাদের কনটেন্টটা এমনই, যা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের বাঙালির জন্য তৈরি করেছি। আমার মনে হয় ‘সুড়ঙ্গ’র গল্পে একটা মনস্তাত্ত্বিক দিক রয়েছে যা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায়।’’

পুরানো খবর:

হল সংকটেও ঈদে আসছে ৫ সিনেমা
সুড়ঙ্গ: নিশোর ১ মিনিট ২২ সেকেন্ড

সিনেমাটি মুক্তি প্রক্রিয়া সম্পর্কে শাকিল বলেন ‘‘ভারতের প্রযোজনা সংস্থা এসভিএফ থেকে সেন্সরবোর্ডে ‘সুড়ঙ্গ’ জমা দেওয়া হয়েছে। এটি কোনও ছবির বিনিময়ে যাচ্ছে না। বাংলাদেশের আইন অনুযায়ী ভারত থেকে কোনও সিনেমা বাংলাদেশে এনে দেখাতে হলে বিনিময়ে এ দেশের একটি সিনেমা সেখানে মুক্তি দিতে হবে।যেহেতু এসভিএফ ভারতীয় একটি কোম্পানি, তারা বাংলাদেশ থেকে সিনেমাটি নিয়ে যাচ্ছে। তাই বিনিময়ের প্রয়োজন নেই।’’

এসভিএফ কর্তৃপক্ষ জানিয়েছে ছাড়পত্র মিললে শিগগিরই পশ্চিমবঙ্গে হলগুলো ‘সুড়ঙ্গ’ চলা শুরু হবে।

শাকিলও বলেছেন, প্রাথমিক ভাবে ২২ জুলাই তারিখটি ঠিক করা হলেও  ছাড়পত্র না পাওয়া পর্যন্ত নিশ্চিত ভাবে কোন দিনক্ষণ ঘোষণা করা যাচ্ছে না ।

নির্মাতা রাফির মতে ‘সুড়ঙ্গ’ প্রেম, রোমাঞ্চ, গান, কমেডি, অ্যাকশন, সব মিলিয়ে পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমা। নিশোর প্রথম সিনেমায় তমা মির্জা ছাড়াও একটি আইটেম গানে নেচে ‘ঝড়’ তুলেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।