১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শুটিংয়ে কতটা কাঠখড় পুড়িয়েছে ‘সুড়ঙ্গ’ টিম?

‘সুড়ঙ্গ’র শুটিং চলাকালীন সময়ের বেশ কিছু দৃশ্য ভিডিও আকারে ফেইসবুকে প্রকাশ করেন নিশো।

শুটিংয়ে কতটা কাঠখড় পুড়িয়েছে ‘সুড়ঙ্গ’ টিম?

আফরান নিশো

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2023, 06:55 PM

Updated : 28 Jun 2023, 06:55 PM

ঈদে মুক্তি পাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফি পরিচালিত এ সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটছে তার।

সম্প্রতি সিনেমার শুটিংয়ের প্রয়োজনে ‘সুড়ঙ্গ’ টিমকে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে, তা নিয়ে অকপট হয়েছেন নিশো।

‘সুড়ঙ্গ’র শুটিং চলাকালীন সময়ের কিছু ভিডিও বৃহস্পতিবার ফেইসবুকে প্রকাশ করেন নিশো।

ক্যাপশনে লেখেন, “কী পরিমাণ অবিশ্বাস্য পরিশ্রম আমরা করেছি আপনাদের জন্য, তার খুব সামান্যই দেখতে পারবেন এই ভিডিওতে। কীভাবে আমরা সেট বানিয়েছি, কী ছিল আমাদের থট প্রসেস, কেন আমরা রেফারেন্স মিনিয়েচার বানিয়েছি, কত কষ্টে প্রপস নিয়ে হাজির হয়েছি লোকেশনে- এসব নিয়ে আমাদের এই বিহাইন্ড দ্য শ্যুট ভিডিওটি। এত এফোর্টের কারণ- আমরা শুধু চেয়েছি, সিনেমাটি দেখা শেষে যেন নিজের অজান্তেই আপনি বলে উঠেন, ওয়াও।” 

ভিডিওটি প্রকাশ করার পরপরই অগণিত ভক্ত শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে।

মো. জাকির হোসেন জয় লিখেছেন, “স্যালুট! সুড়ঙ্গ টিম কোনো কিছু কমতি রাখেননি। এই কাজটা ঠিকভাবে করার জন্য আসলেই সর্বোচ্চ চেষ্টা করেছে ফুল টিম। তাদের এই চেষ্টা সফল হবেই।”

আদনান আরাফাত নামের আরেক ভক্ত লিখেছেন, “আইডলের প্রথম সিনেমা। আপেক্ষা করতে পারছি না্।”

পুরানো খবর:

‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় আসছেন আফরান নিশো

পুরানো খবর:

সুড়ঙ্গ: নিশোর ১ মিনিট ২২ সেকেন্ড

পুরানো খবর:

হল সংকটেও ঈদে আসছে ৫ সিনেমা

‘সুড়ঙ্গ’তে নিশোর নায়িকা হিসেবে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জাকে। তবে এই সিনেমার একটি আইটেম গানে নেচে রীতিমতো ঝড় তুলেছেন নুসরাত ফারিয়া।

ঈদে ‘সুড়ঙ্গ’-এর পাশাপাশি মুক্তি পাবে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’।