কেকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শেষ গান
মৃত্যুর সাতদিন আগে গানটি রেকর্ড করেছিলেন কেকে।
নাম কৃষ্ণকুমার কুন্নাথ, পরিচিতি ‘কেকে’ নামে। অকালে হারিয়ে যাওয়া ভারতের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর গাওয়া শেষ গান এসেছে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, শুক্রবার মুক্তি পাওয়া ‘সাভি’ সিনেমায় আছে কেকের গাওয়া শেষ গান। ২০২২ সালের মে মাসের ৩১ তারিখে চলে যাওয়ার সাতদিন আগে গানটি রেকর্ড করেছিলেন কেকে। ‘সাভি’ সিনেমায় অনিল কাপুর, দিব্যা খোসলা ও হর্ষবর্ধন রানে অভিনয় করেছেন।
আরও পড়ুন:
হিন্দি, বাংলা, তামিল, তেলেগুসহ নানা ভাষায় গাইতে পারা এই শিল্পী লাইমলাইটে চলে আসেন পাল, ইয়ারো গানগুলোর মাধ্যমে। চলচিত্রে তিনি অবদান রেখেছেন ‘তাড়াপ তাড়াপ’, ‘ডোলা রে’, ‘ক্যায়া মুঝে প্যায়ার হ্যায়’, ‘সাচ কেহ রাহা হ্যায় দিওয়ানা’, ‘জিন্দেগি দো পাল কি’, ‘আলভিদা’, ‘তু হি মেরি সাব হ্যায়’, ‘খুদা জানে’, ‘আঁখোমে তেরি’ এমন নানা গানের মাধ্যমে। পাঁচবার জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।
প্রতিভাধর এই গায়ক তার স্টেজ নাম ‘কেকে’ হিসেবে বেছে নিয়েছিলেন। কপিল শর্মার শো-তে এসে এর কারণ দেখিয়ে তিনি বলেন, দিল্লিতে থাকার সময়ে সবাই তাকে কে কে বলে ডাকত। তিনি কৃষ্ণকুমার নামে পরিচিত হতে চাইলেও কেউ তাকে চিনতে পারছিল না। তাই সবাই যে নামে চিনত, সেই নামই তিনি রেখে দেন।
আরও পড়ুন:
