অস্কার মনোনয়নের অপেক্ষায় ‘সোনার খাঁচা: দ্য গোল্ডেন কেজ’
সিনেমাতে অভিনয় করেছেন অনশুলিকা কাপুর, শৌনক সেন বরাট ও দেবপ্রসাদ হালদার।
অস্কার মনোনয়নের দৌড়ে নেমেছে প্রত্যয় সাহার শর্ট ফিল্ম ‘সোনার খাঁচা: দ্য গোল্ডেন কেজ’। ক্যালিফোর্নিয়ায় সিনেমার প্রিমিয়ার হবে বলে জানা গেছে।
এর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরষ্কার জিতেছে ‘সোনার খাঁচা’। ১৯৮৯ সালের প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমায় দেখানো হয়েছে পুরনো বাড়িগুলো প্রোমোটারদের কাছে জলের দরে বিক্রি হয়ে যাচ্ছে।
‘সোনার খাঁচা’ প্রসঙ্গে নির্মাতা বলেছেন, “আমার এক বন্ধু, ভিক্টর মুখোপাধ্যায়ের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমার চিত্রনাট্য লিখেছিলাম। সিনেমায় আমরা পুরনো বাড়ি থেকে শাড়ির পাড় বা খবরের কাগজ– সব ধরনের ডিটেলে আটের দশককে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”
সিনেমাতে অভিনয় করেছেন অনশুলিকা কাপুর, শৌনক সেন বরাট ও দেবপ্রসাদ হালদার। সংগীত পরিচালনা করেছেন এ. আর. রহমানের লিড গিটারিস্ট সঞ্জীব টি
আগামীতে ১৯২৪ সালের কাকোরির ঘটনার প্রেক্ষিতে ‘নাইনটিন টোয়েন্টি ফোর’ নামে একটি শর্ট ফিল্ম মুক্তি দেবেন প্রত্যয়।সংবাদ সূত্র: সংবাদ প্রতিদিন
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
