‘নির্বাপিত’ শুক্রবারে মাছরাঙ্গায়
রাত ৭:৪০টায় প্রচারিত হবে ইভান রেহান পরিচালিত নাটকটি
ইভান রেহান- এর চিত্রনাট্য ও পরিচালনায় নাটক ‘নির্বাপিত’ প্রচারিত হবে আজ শুক্রবার রাত ৭:৪০টায় টেলিভিশন মাছরাঙায়।
সাইফুল ইসলাম শাওনের কাহিনীতে দেখা যাবে সাফিক কক্সবাজারের কোন এক নামি-দামি কটেজের ম্যানেজার হিসাবে কাজ করে। কটেজের মালিকের একমাত্র মেয়ে নাফিসা সাফিকের চেয়ে বয়সে বেশ ছোট । কিন্তু সাফিকের প্রতি নাফিসার ভালোবাসাকে সাফিক খেয়ালের পুতুল খেলা বলে মনে করে। আর তাই সাফিক নাফিসাকে এড়িয়ে চলে।
তবে আস্তে আস্তে সাফিক-নাফিসার সম্পর্ক ভালো হতে থাকে। আর ও নানা ঘটনার মধ্যে দিয়ে চলতে থাকে ‘নির্বাপিত’ র গল্প।
নাটকটি সম্পাদনা করেছেন জাহিদুর রহিম। চিত্রগহণে রয়েছেন, জাহেদ নান্নু।
