এনটিভির জন্মদিন
এনটিভির জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনের বিশেষ অনুষ্ঠান।
৩ জুলাই বাংলাদেশি স্যাটেলাইট চ্যানেল এনটিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে তারা।
এ বিষয়ে এনটিভির অনুষ্ঠান ও যোগাযোগ বিভাগের প্রধান পাভেল ইসলাম গ্লিটজকে বলেন, “এগারো বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৬টি বিভাগীয় শহরের সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।”
তিনি আরও বলেন, “বিশেষ অনুষ্ঠান প্রচার শুরু হবে ২ জুলাই সকাল থেকেই। ওইদিনের অনুষ্ঠানসূচিতে থাকছে চলচ্চিত্র ও সেলিব্রিটি শো। পরের দুদিন প্রচার হবে সংগীত, নৃত্য, টক শো, বিশেষ নাটক ও টেলিফিল্ম।”
