২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেটির আদর্শ সঙ্গী রবার্ট!

কেটির পেরির বন্ধুরা মনে করেন তার আদর্শ সঙ্গী হলেন রবার্ট প্যাটিনসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 11:47 AM

Updated : 25 Apr 2022, 06:54 PM

পপতারকা কেটি পেরির বন্ধুরা চান যেন তিনি হলিউডি অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে ডেট করেন। কারণ তাদের ধারণা, কেটির জন্য সে-ই আদর্শ সঙ্গী! খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বন্ধুরা টোয়াইলাইটখ্যাত ওই অভিনেতার সঙ্গে তার জুটি দেখতে চাইলেও কেটি সম্প্রতি জানিয়েছেন, এখনও সাবেক প্রেমিক জন মায়ারের প্রতি দুর্বলতা রয়েছে তার।

ওকে! ম্যাগাজিনকে কেটির এক বন্ধু বলেন, “জন একদমই ভালো ছেলে না। আর তাই আমি কেটির জন্য রবার্টকেই বেশি পছন্দ করি। জন শুধুই ছলনা করতে পারে।”

রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে সম্পর্কে জড়িয়ে প্যাটিনসনকে তার সাবেক প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্ড প্রতারণা করার পর কেটির সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে রবার্টের।