২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহস্য অতঃপর রহস্য

হরর মেগা সিরিয়াল নির্মাণ করছেন সাজ্জাদ রাহমান

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 01:49 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

নতুন অভিনয় শিল্পীদের নিয়ে ভৌতিক ধারাবাহিক ‘রহস্য অতঃপর রহস্য’ নির্মাণ করছেন পরিচালক সাজ্জাদ রাহমান।

এ বিষয়ে পরিচালক সাজ্জাদ গ্লিটজকে বলেন, “অনেকে ভূতের অস্তিত্বে বিশ্বাস করেন না। কিন্তু ভুতুড়ে কাণ্ড পর্দায় দেখতে পছন্দ করেন। ভৌতিক কাহিনির চিত্রায়ন অনেক কঠিন ও পরিশ্রমসাধ্য। কিন্তু কঠিন হলেও দর্শকদের আগ্রহ আছে ভেবে কাজটি হাতে নিয়েছি।”

পরিচালক জানিয়েছেন, ধারাবাহিকের ৩টি গল্পের ৮টি পর্বের শুটিং শেষ হয়েছে। ৩টি গল্পের শিরোনাম যথাক্রমে মতি ড্রাইভার, লাশ ও রিভেঞ্জ। প্রাথমিকভাবে ৫২ পর্বে  সিরিজ শেষ করা হবে।

৩টি গল্পের অভিনয় শিল্পীরা হলেন, শিউলীমালা, মেসবাহ উদ্দিন, ইয়াসমীন এলিনা, দিবা, বনি, কামাল, শরিফুল ইসলাম, তুহিন প্রমুখ।

পরিচালক আরও জানিয়েছেন, দুটি স্যাটেলাইট চ্যানেলের সঙ্গে ধারাবাহিক নাটকটি প্রচারের বিষয়ে কথা চলছে।