২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতাউর রহমানের জন্মদিনে সেমিনার

নাট্যজন আতাউর রহমানের ৭২তম জন্মদিন উদযাপনে ‘মঞ্চসারথী আতাউর রহমান কর্ম-উদযাপন পরিষদ’ একটি সেমিনারের আয়োজন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ১৮ জুন জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সন্ধ্যা ৭টায় ওই সেমিনার অনুষ্ঠিত হবে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 01:42 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

এ বিষয়ে শিল্পকলা একাডেমীর জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সেমিনারে ‘আমার নাটক, আতাউরের কাজ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন সৈয়দ শামসুল হক। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, আলী যাকের, নাসির উদ্দীন ইউসুফ, আসাদুজ্জামান নূর, সারা যাকের, লাকী ইনাম ও লিয়াকত আলী লাকী।

এদিকে জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক আমিনুর রহমান মুকুল বলেন, “বাংলা মঞ্চ নাটকে আতাউর রহমান নির্দেশক, সংগঠক, শিক্ষক, সমালোচক, অভিনেতা, বহুরূপেই সাফল্যের শীর্ষে। নাট্যকর্মের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বর্তমানের নাট্যচর্চা নিয়ে তার ভাবনা শুনতে আমরা এই সেমিনারের আয়োজন করেছি।”