টেলিফিল্ম ‘গিফট’
টেলিফিল্ম ‘গিফট’-এ অভিনয় করেছেন সজল, আফসানা আরা বিন্দু, ফারাহ রুমা, লাকী ইনাম ।
মেহেদি হাসান জনির চিত্রনাট্য ও বি ইউ শুভ পরিচালিত টেলিফিল্ম ‘গিফট’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, আফসানা আরা বিন্দু, ফারাহ রুমা, লাকী ইনাম প্রমুখ।
নাটকের গল্প নিয়ে পরিচালক শুভ গ্লিটজকে জানান, আলো গ্রামের মেয়ে। লেখাপড়া করার জন্য ঢাকায় ফুফুর বাসায় থাকে। ফুফাতো ভাই বিহনকে ভীষণ পছন্দ করে সে, যা একসময় গভীর সম্পর্কের দিকে গড়ায়। এদিকে আলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করলেও শশীকে ভালোবাসে বিহন, শশীও তাকে ভালোবাসে।
তিনি আরও জানান, প্রথমে ওই ভালোবাসার কথা স্বীকার করে না বিহন। তবে বিহন একসময় বাধ্য হয় বিষয়টা আলোকে জানাতে। একদিন শশী বিহনকে একটা গিফট দেয় এবং জানায় এটা পৃথিবীর শ্রেষ্ঠ গিফট। সেই সঙ্গে শর্ত দেয় যে, শশী অনুমতি দেওয়ার পরই বিহন গিফটটা খুলতে পারবে। গিফট দেওয়ার সাত দিন পর শশী বিহনকে গিফটটা খোলার অনুমতি দেয়-- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘গিফট’।
টেলিফিল্মটি প্রচার হবে শুক্রবার সকাল ১০টায় মাছরাঙা টেলিভিশনে।
