২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন গোল্ডেন রেসিপি

রান্নার নতুন অনুষ্ঠান ‘ওয়ালটন গোল্ডেন রেসিপি’

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 12:27 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

রান্নাবিষয়ক নতুন টিভি অনুষ্ঠান ‘ওয়ালটন গোল্ডেন রেসিপি’ শুরু হয়েছে ২ জুন থেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কণ্ঠশিল্পী মিলন মাহমুদ। রন্ধনশিল্পী হিসেবে রয়েছেন বাংলাদেশ শেফ এসোসিয়েশনের জাতীয় ও আন্তর্জাতিক সম্পাদক সাইফুর রহমান নিঝুম।

এ উপলক্ষে শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজীশ আলী খান, ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্ট্রিজ লি.-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (পলিসি এন্ড এইচআরএম) এস এম জাহিদ হাসান এবং (মিডিয়া এন্ড পিআর) হুমায়ূন কবীর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ওয়ালটন গোল্ডেন রেসিপি’তে প্রাধান্য পাবে সব ধরনের আধুনিক রেসিপি। পাশাপাশি স্বাস্থ্য সম্মত খাবারের অভ্যেস তৈরিতেও সহায়তা করবে অনুষ্ঠানটি।

দর্শকদের কাছ থেকে আহবান করা রেসিপি থেকে বিচারকরা নির্বাচন করবেন ‘দর্শক রেসিপি’। প্রতি মাসে নির্বাচিত একজনকে সেরা রেসিপির জন্য দেওয়া হবে বিশেষ পুরস্কার।

প্রতি রোববার রাত ৮ টা ৪০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার করবে এটিএন বাংলা।