২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরদৌস আরা ও সালাউদ্দিন আহমেদের সংগীত সন্ধ্যা

আইজিসিসিতে গাইবেন নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা ও সালাউদ্দিন আহমেদ।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 02:45 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) আয়োজন করছে নজরুলসংগীত সন্ধ্যা। শুক্রবার ও শনিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানে গান গাইবেন নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা ও সালাউদ্দিন আহমেদ।

আইজিসিসি এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানায়, ১৭ ও ১৮, মে শুক্র ও শনিবার সংস্থার গুলশান কেন্দ্রে পরপর দুদিন নজরুলসংগীতের আসর হবে।

আইজিসিসি ভারতীয় দূতাবাসের সংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা কেন্দ্র। তারা নিয়মিত স্থানীয় শিল্পীদের নিয়ে সংগীতানুষ্ঠান করে। রাজধানীতে এর দুটি অফিস ধানমন্ডি ও গুলশানের মাধ্যমে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করেন।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত, তবে সঙ্গে ব্যাগ নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।