১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হইচইয়ের সেরার পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম

‘তাকদীর’ ও ‘বলি’ সিরিজের জন্য চঞ্চল চৌধুরী ও ‘মহানগর’ সিরিজের জন্য মোশাররফ করিমকে দুই বাংলা সেরার পুরস্কার দিয়েছেন হইচই।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2022, 05:04 PM

Updated : 14 Jul 2022, 06:12 PM

২০২১ সালে হইচইয়ে মুক্তিপ্রাপ্ত কনটেন্ট থেকে সেরা নির্মাতা, অভিনেতার তালিকা প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে ‘ব্রেকথ্রু পারফরমেন্স অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন চঞ্চল ও ‘সিরিজ স্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন মোশাররফ।

‘মহানগর’ সিরিজের জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন আশফাক নিপুণ, ‘মন্দার’ সিরিজের জন্য সেরা পরিচালক (ভারত) নির্বাচিত হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।

‘তাকদীর’ সিরিজের পরিচালক সৈয়দ আহমেদ শাওকি পেয়েছেন শো-রানার অফ দ্য ইয়ার (বাংলাদেশ) অ্যাওয়ার্ড।

বেস্ট সাপোর্টিং অ্যাক্টর (পুরুষ) বাংলাদেশ পুরস্কার পেয়েছেন যৌথ ভাবে শ্যামল মওলা (মহানগর) এবং নাসির উদ্দিন খান (মহানগর, বলি)।

বেস্ট সাপোর্টিং অ্যাক্টর (নারী) বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছেন জাকিয়া বারী মম, মহানগর সিরিজে এসিপি শাহানা চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজে অভিনয়ের জন্য আউটস্ট্যান্ডিং ফার্স্ট অ্যাপিয়ারেন্স অন হইচই অ্যাওয়ার্ড পেয়েছেন আজমেরী হক বাঁধন।