২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

মাহির বদলে ‘কাগজের বউ’ হলেন পরীমনি

‘শারীরিক অসুস্থতার’ কারণে ‘কাগজের বউ’ ওয়েব চলচ্চিত্রে চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনয় করতে না পারায় তার জায়গায় চিত্রনায়িকা পরীমনিকে চূড়ান্ত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ প্রতিবেদব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2021, 04:40 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

Image
ছবি:ফেইসবুক থেকে।
Image
ছবি:ফেইসবুক থেকে।

পরীমনিকে নিয়ে শুক্রবার রাজধানীর আশেপাশে বিভিন্ন লোকশনে এ চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু করেছেন বলে জানান এ নির্মাতা ।

চয়নিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুটিংয়ের শিডিউল আগে থেকেই চূড়ান্ত ছিল। আমি মনে করি, ভাগ্য ভালো বলে শেষ মুহূর্তে পরীমনিকে আমরা পেয়েছি।হাসপাতাল থেকে ফিরেই শুটিংয়ে যোগ দিয়েছে পরীমনি।”

এর আগে পরীমনিকে নিয়ে নিজের প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ নির্মাণ করেন চয়নিকা; পরে ‘অন্তরালে’ নামে আরেকটি ওয়েব চলচ্চিত্রেও কাজ করছেন তারা।

ইমনের বিপরীতে ‘কাগজের বউ’ ছাড়ছেন মাহি  

‘কাগজের বউ’ চলচ্চিত্রে পরীমনি ছাড়াও চিত্রনায়ক ইমন ও ডি এ তায়েব, আবুল হায়াত, দিলারা জামানসহ আরও অনেকে অভিনয় করছেন।

Image
ছবি:ফেইসবুক থেকে।

ছবি:ফেইসবুক থেকে।

‘কাগজের বউ’ প্রযোজনা করছেন মাহবুবা শাহরীন।

নভেম্বরে শুরুতে মাহিকে এ চলচ্চিত্রের ঘোষণা দেন চয়নিকা; প্রথমে সিনেমার নাম ‘অহংকারী বউ’ থাকরেও পরে তা পরিবর্তন করা হয়। পরে ইমন ও ডি এ তায়েবকে যুক্ত করা হয়।

এর মাঝে ওমরাহ শেষে সৌদি আরব থেকে ফিরে বুধবার এক ফেইসবুক পোস্টে মাহি জানান, ‘শারীরিক অসুস্থতার’ কারণে তিনি সিনেমাটি করতে পারছেন না।

সিনেমায় না থাকলেও এ চলচ্চিত্রের জন্য শুভ কামনা জানিয়েছেন মাহি; নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন।

এটি ছাড়াও ‘প্রীতিলতা’, ‘মুখোশ’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ করছেন পরীমনি।