১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৬০ বছরের পুরনো শাড়ি আলিয়া পেলেন কোথায়?

আলিয়া যে শাড়িটি পরে বিয়েতে গিয়েছিলেন, সেটি ১৬০ বছরে পুরনো।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 11:28 AM

Updated : 26 Aug 2026, 09:59 AM

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সাধারণত শাড়িতেই দেখা যায় বলিউডি নায়িকা আলিয়া ভাটকে। কিন্তু এবার ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি ছেলের বিয়েতে আলিয়া যে শাড়ি পরে দ্যুতি ছড়িয়েছেন, তা রীতিমত বিস্ময় তৈরি করেছে। 

বলিউড লাইফ ডটকম লিখেছে, মহেশ ভাট কন্যা আলিয়া যে শাড়িটি পরে বিয়েতে গিয়েছিলেন, সেটি ১৬০ বছরে পুরনো। 

জরি পাড়ের ‘আশাবলী’ ডিজাইনের গুজরাটি পিওর সিল্কের ওই শাড়িতে সোনা, রুপা দিয়ে ট্র্যাডিশনাল নাকশা ফুটিয়ে তোলা হয়েছে। 

ভারতের ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ‘এক্সক্লুসিভ আর্কাইভাল কালেকশন’ থেকে এই শাড়ি আম্বানিদের বিয়ের জন্য বেছে নিয়েছেন আলিয়া।

দেশ-বিদেশে দুই দফা প্রাক-বিবাহ অনুষ্ঠান আয়োজনের পর শুক্রবার বিয়ের পিড়িতে বসেন মুকেশের ছোট ছেলে অনন্ত আম্বানি, কনে রাধিকা মার্চেন্ট। এই অনুষ্ঠান অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রেখা থেকে শুরু করে বলিউডের প্রায় সব স্তরের তারকাদেরই এক ছাদের নিচে নিয়ে আসেন আম্বানিরা। 

কেবল বলিউডি তারকারাই নয়, সেখানে অতিথি হয়ে এসেছিলেন যুক্তরাষ্ট্রের রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও নাইজেরিয়ান র‌্যাপার রেমাসহ আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতিমান ব্যক্তি ও বিনোদন জগতের তারকারা। 

শনিবার হবে এই বিয়ের সংবার্ধনা অনুষ্ঠান।