২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু-কিশোরদের গানের রিয়েলিটি শো আসছে

৫ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরেরা অংশ নিতে পারবে এ প্রতিযোগিতায়।

শিশু-কিশোরদের গানের রিয়েলিটি শো আসছে
মিউজিক্যাল রিয়েলিটি শো ‘লিটল স্টার’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 09:56 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

শিশু-কিশোরদের নিয়ে শুরু হতে যাচ্ছে মিউজিক্যাল রিয়েলিটি শো ‘লিটল স্টার’। 

আরটিভির আয়োজনের এ প্রতিযোগিতায় ৫ থেকে ১৪ বছর বয়সীরা অংশ নিতে পারবে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরটিভি জানিয়েছে, ‘লিটল স্টার’ এর নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে, এটি চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। 

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, " ‘ক্যাম্পাস স্টার’, ‘বাংলার গায়েন’, ‘ইয়াংস্টার’সহ সংগীতবিষয়ক কয়েকটি শো আয়োজন করে সুনাম কুড়িয়েছে আরটিভি। এবার শিশু-কিশোরদের নিয়ে এই আয়োজন। যাতে আমাদের শিশু-কিশোরেরা ভবিষ্যতে বাংলা গানের ধারাকে আরও সমৃদ্ধ করতে পারে।" 

নিবন্ধনের নিয়মকানুনও জানিয়ে দিয়েছে আরটিভি। 

একটি বাদ্যযন্ত্রের সঙ্গে অথবা খালি গলায় যে কোনো ধরনের বাংলা গান গাওয়ার ভিডিও পাঠাতে হবে। ধারণ করা ভিডিওটির সঙ্গে নাম, মোবাইল নম্বর, ঠিকানাসহ পাঠাতে হবে rtv.littlestar@gmail.com  এই ঠিকানায়।

সারা বাংলাদেশ থেকে বাছাই করা ১০০ জন খুদে সংগীতশিল্পীকে নিয়ে প্রাথমিক অডিশনের আয়োজন করা হবে। 

আরটিভির নিজস্ব ইভেন্ট স্টুডিওতে সারা দিনব্যাপী বিচারিক কার্যক্রমের মাধ্যমে সর্বোচ্চ ২৫ জনকে ইয়েস কার্ড দেওয়া হবে। 

ইয়েস কার্ড প্রাপ্তদের নিয়ে শুরু হবে মূল আয়োজন। এই রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবে থাকবেন দেশের কয়েকজন সংগীত শিল্পী।