০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

যৌন হয়রানির অভিযোগ ভিন ডিজেলের বিরুদ্ধে

ডিজেলের শাস্তির পাশাপাশি ১০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন তার প্রাক্তন সহকারি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 12:44 PM

Updated : 22 Dec 2023, 12:59 PM

হলিউডের 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' ফ্রাঞ্চাইজি সিনেমার তারকা অভিনেতা ভিন ডিজেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা ঠুকে দিয়েছেন তার এক সাবেক সহকারি।

সিএনএন বলছে, ডিজেলের সাবেক সহকারি অ্যাস্টা জোনাসন বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের সুপিরিয়র আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ১৩ বছর আগে আটলান্টার একটি হোটেল কক্ষে জোনাসনের ওপরে যৌন নিপীড়ন চালিয়েছিলেন ডিজেল।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ডিজেল।

এই অভিনেতার আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান সিএনএনকে দেওয়া বিবৃতিতে বলেছেন, “তার মক্কেল এই ঘটনা সম্পর্কে প্রথম জানলেন। তাও আবার ১৩ বছরেন পুরনো একটি ঘটনা।”

জোনাসন বলেন, তিনি ডিজেলের কোম্পানিতে বেশিদিন কাজ করেননি এবং ওই ঘটনার পর তিনি চাকরিও হারান।

ডিজেলের শাস্তির পাশাপাশি ১০ হাজার ডলার ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।

জোনাসনের আইনজীবী বলেছেন, “পৃথিবীতে এখনো কেউ এতটা ক্ষমতাধর হয়ে যায়নি যে বিচার এড়িয়ে যাবে।”

জোনাসন বলেছেন, মামলায় জয়ী হতে তিনি সাহস নিয়ে এগিয়ে যাবেন এবং তার সাহস অন্যদের ন্যয়বিচার প্রাপ্তির আশা যোগাবে।

৬০টির বেশি টিভি সিরিয়াল এবং সিনেমা করে তারকা বনে গেছেন ডিজেল। বিশেষ করে 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' ফ্যাঞ্চাইজির কাজ ডিজেলের ক্যারিয়ারে অন্যতম। এই অভিনেতাকে 'ফাস্ট এক্স: পার্ট টু' সিনেমায় আগামীতে দেখা যাবে।