২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে বিদায় দিয়ে আলিঙ্গনে মালাইকা-আরবাজ

মালাইকা এখন অর্জুনের সঙ্গে ‘লিভ-ইনে’ আছেন, আরবাজও রয়েছেন নতুন সম্পর্কে।

ছেলেকে বিদায় দিয়ে আলিঙ্গনে মালাইকা-আরবাজ

আরবাজ খান ও মালাইকা অরোরা ছেলেকে বিদায় নিতে এসেছিলেন মুম্বাই বিমানবন্দরে। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2023, 05:54 PM

Updated : 28 Jan 2023, 06:02 PM

দুজনার দুটি পথ দুই দিকে বেঁকে গেলেও একে অন্যের প্রতি বোধহয় শ্রদ্ধাবোধ হারাননি মালাইকা অরোরা ও আরবাজ খান।

সম্প্রতি মুম্বাইয়ের বিমানবন্দরে দেখা হওয়ার পর একে অন্যকে আলিঙ্গন করেন বলিউডের সাবেক এই তারকা দম্পতি।

ছেলেকে বিদায় জানাতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে যাওয়া ঘনিষ্ঠ সেই মুহূর্ত ছড়িয়েও যায় সোশ্যাল মিডিয়ায়।

Image

মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছেন আরহান

এনডিটিভি বলেছে, বৃহস্পতিবার রাতে ছেলে আরহানকে বিদায় জানাতে মুম্বাই বিমানবন্দরে গিয়েছিলেন মালাইকা ও আরবাজ। মালাইকা পরেছিলে কালো-সাদা চেকের একটি ওভারকোট আর আরবাজ সাদা শার্টির সাথে পরেছিলেন ব্লু জিন্স।

বিমানবন্দর চত্বরে ঢোকার আগেই মা-বাবাকে জড়িয়ে ধরেন আরহান। তারপর সে ফ্লাইট ধরতে চলে গেলে যার যার গাড়িতে উঠার আগে একে অন্যেকে আলিঙ্গন করে বিদায় জানান মালাইকা ও আরবাজ।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে মালাইকা-আরবাজের ছেলে। মায়ের সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতেই এক মাস জন্য মুম্বাই আসেন।

Image

বাবার কাছ থেকে বিদায় নিচ্ছেন আরহান

কয়েকমাস আগে মায়ের টিভি সিরিজ ‘মুভিং ইন উইথ মালাইকা’-এ অভিনয় করতে দেখা গেছে তাকে। এছাড়াও রাভিনা ট্যান্ডন অভিনীত সিনেমা ‘পাটনা শুক্লা’য় বাবা আরবাজের সঙ্গেও অচিরেই দেখা যাবে আরহানকে।

২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্যের ইতি টানেন মালাইকা ও আরবাজ। মালাইকা এখন বনি কাপুরের ছেলে অর্জুনের সঙ্গে ‘লিভ-ইনে’ আছেন। সালমান খানের ভাই আরবাজও নতুন প্রেম খুঁজে পেয়েছেন বলে খবর রয়েছে।

পুরনো খবর:

মালাইকা-আরবাজ বিচ্ছেদ: দায়ী কে?
বিচ্ছেদের পথে মালাইকা-আরবাজ?