০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

মঞ্চে উঠে এলেন ভক্ত, আসামে কী করলেন শাকিব?

নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে মঞ্চে উঠে গিয়ে শাকিবের হাত ধরার চেষ্টা করেন এক যুবক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 10:51 AM

Updated : 01 Jan 2024, 11:52 AM

প্রিয় নায়ক বা নায়িকাকে চোখের সামনে দেখলে অনেক ভক্ত অনুরাগী আবেগ ধরে রাখতে পারেন না। তারকাদের সঙ্গে সেলফি তুলতে, তাদের মুখ থেকে কোনো কথা শুনতে বা স্পর্শ করতে চান অনেকেই। তেমনই একটি ঘটনা ঘটেছে আসামে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে।

আনন্দবাজার লিখেছে, আসামে একটি অনুষ্ঠানে শাকিব ছিলেন মঞ্চে। তাকে এক নজর দেখতে মঞ্চের সামনের মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। মঞ্চের সামনে ও আশপাশে নিরাপত্তাকর্মীরা থাকলেও, সে সবের ঘেরাটোপ পেরিয়ে মঞ্চে উঠে যান এক ভক্ত। সেখানে শাকিবের হাত ধরার চেষ্টা করেন ওই যুবক।

এতে বেঁধে যায় হট্টগোল। শাকিব সেই মুহূর্তে ওই যুবককে সামনে থেকে ঠেলে সরিয়ে দেন। আয়োজকরা এসে ওই যুবককে সরিয়ে নিয়ে গেলেও শাকিব অনুরোধ করেন তার ভক্তকে যেন হেনস্তা না করে ছেড়ে দেওয়া হয়।

শাকিব তার আগামী সিনেমা ‘রাজকুমার’ এর শুটিংয়ের জন্য বর্তমানে ভারতে আছেন। এ সিনেমায় তার নায়িকা হলিউডের অভিনেত্রী কোর্টনি কোফি। বাংলাদেশের কয়েক জায়গায় শুটিং শেষে নির্মাতা হিমেল আশরাফ তার টিমকে নিয়ে গিয়েছেন ভারতে।

সেখানে শুটিং শেষে ‘রাজকুমার’ বাহিনী যাবে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুল্লুকে কয়েকটি অ্যাকশন দৃশ্য শুটিং হওয়ার কথা রয়েছে। এরপর টিম ফিরে আসবে ঢাকায়।

আগামী ঈদুল ফিতরে ‘রাজকুমার’ মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছেন আশরাফ। শাকিব খান কিছুদিন আগে ‘দরদ’ সিনেমার শুটিং শেষ করে ভারত থেকে দেশে ফিরেছেন। অনন্য মামুন পরিচালিত ওই সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

এর আগে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব জুটি বাঁধেন কলকাতার অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে। 

আরও পড়ুন

পুরানো খবর:

হলিউডি নায়িকাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে শাকিব
বারানসিতে শুটিং শুরু শাকিবের 'দরদ' এর
বলিউড নায়িকার সঙ্গে শাকিব খানের শুটিং শুরু বৃহস্পতিবার
শাকিব খান বাংলাদেশের টম ক্রুজ: কোফি
হলে বসে ‘প্রিয়তমা' দেখলেন রাষ্ট্রপতি
পাবনায় শাকিবকে দেখতে জনতার ঢল