২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে দূর দ্বীপের বাসিনী মিম

সমুদ্র সৈকতের বালুকাবেলায় উজ্জ্বল লাল-শুভ্র সাজে ধরা দিয়েছেন দেশের ব্যস্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। ভাষা দিবস হোক আর বসন্তের শুরুর দিনই হোক বা সিনেমার প্রচার, বিয়েবার্ষিকী বা একান্তই নিজস্ব সময়-প্রায় সবই অনুরাগীদের সাথে ভাগ করে নিতে সোশ্যাল মিডিয়ায় তার দারুণ উপস্থিতি। ফেইসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে যার ক্যাপশনে মিম শরণ নিয়েছেন কবি নজরুল ইসলামের গানের বাণী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2023, 05:09 PM

Updated : 26 Feb 2023, 10:14 AM

Image

“দূর দ্বীপ বাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনির দেশের তুমি বিদেশিনীগো, সুমন্দভাষিণী”-ক্যাপশনের ছবিতে সাদা শাড়িতে মিমের মাথায় ফুলের মুকুট।

Image

দেড় যুগের ক্যারিয়ারে দেশ-বিদেশ মিলিয়ে প্রায় দুই ডজন সিনেমা মিমের ঝুলিতে থাকলেও তার নবযাত্রা শুরু গত বছর ‘পরাণ’ সিনেমা দিয়ে।

Image

সমুদ্রকে পেছনে রেখে দুহাত প্রসারিত করে মিম জানালেন, “আমার বর্ণমালা, আমার বাংলা, আমার ভাষা, আমার বাংলাদেশ।”

Image

এই ছবিতে মিমের ভাষ্য, “প্রতিটি দিনের মধ্যেই নিজেকে সুন্দর করে তোলার সুযোগ থাকে।”

Image

স্বামী ব্যবসায়ী সনি পোদ্দারের সঙ্গে মিম। তিনি জানালেন, “জীবন বদলে দিয়েছে এই মানুষটি।”

Image

মিমের এই ছবির ক্যাপশন হল ‘ইয়া হাবিবী’।

Image

ভারতের পুরুলিয়ায় বেড়াতে গিয়ে এই ছবি তুলেছিলেন মিম। তার কথা হল, “দুনিয়া কয়দিনের, একটু দেখেশুনে নেই।”

Image

মিমের কাছে ভক্তদের প্রশ্ন ছিল, তিনি একটি পোশাক দ্বিতীয়বার ব্যবহার করে কি না? মিমের উত্তর, “কেবল দ্বিতীয়বার নয়, আনেকবারই ব্যবহার করি।”

Image

মিমের বর্তমান ব্যস্ততা ‘মানুষ’ সিনেমার কাজে। বছরজুড়েই এই সিনেমা নিয়ে তিনি ব্যস্ত থাকবেন বলেও জানিয়েছেন ইনস্টাগ্রামে।