১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বড়দিনে প্রেমের নাটকে মনোজ ও অর্ষা

বুধবার রাত সাড়ে ১০টায় প্রচার হবে ‘মেরিয়ান’ নাটকটি।

বড়দিনে প্রেমের নাটকে মনোজ ও অর্ষা
‘মেরিয়ান’ নাটকের দৃশ্য

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2024, 06:23 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

বড়দিন উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘মেরিয়ান’। 

মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। 

বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১০টায় প্রচার হবে নাটকটি। এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, ফারুক আহমেদ, মিলি বাশারসহ অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, প্রিয় চাচার মৃত্যুর খবর শোনার পর আমেরিকা থেকে দ্রুত দেশে ফিরে আসে জন নামের এক তরুণ। চাচাকে খুব মিস করে বলে নিয়মিত কবরস্থানে গিয়ে মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসে। প্রতিদিনই সেখানে সে একটি মেয়েকে দেখতে পায়। যে  কবরগুলোতে মোমবাতি জ্বলে না, মেয়েটি সেগুলোতে মোমবাতি জ্বালিয়ে দেয় এবং প্রার্থনা করে। বিষয়টি জনের খুব ভালো লাগে। 

ধীরে ধীরে মেয়েটির প্রতি কৌতূহলী হয়ে ওঠেন জন। একদিন মেয়েটির সঙ্গে কথাও বলে সে। মেয়েটির নাম মেরিয়ান।   

নাটকে দেখানো হয়েছে, গির্জায় সিস্টারদের হোমে থাকে মেরিয়ান। মা–বাবা নেই। ছোটবেলায় ফাদার জোসেফ তাকে কুড়িয়ে এনেছে এখানে। দিনে দিনে মেরিয়ানের প্রতি দুর্বল হয়ে পড়েন জন। 

পরিচালক জয়ন্ত রোজারিও জানিয়েছেন, নাটকটি ভালোবাসার গল্পের। যেখানে নিজের ছোট্ট জগতের মধ্যেই থাকতে পছন্দ করা মেয়ের প্রেমে পড়ে যায় নায়ক। সে চায় একদিন তার সুন্দর একটা পরিবার হবে। 

আর অন্যদিকে, নায়িকা  নিজেকে লুকিয়ে রাখতেই পছন্দ করে। এই দুই মেরুর দুইজনের মিল হবে কিনা সেই উত্তরই আছে এই নাটকে।