১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আনুশকা-কোহলির বিয়ের অন্দরমহল কেমন ছিল?

পুরো আয়োজনে ছিল ঘরোয়া ছাপ।

আনুশকা-কোহলির বিয়ের অন্দরমহল কেমন ছিল?
ছবি ইনস্টাগ্রামের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 04:04 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। যাদের ডাকা হয় ‘বিরুশকা’ নামেও। ২০১৩ থেকে দীর্ঘ প্রেমের পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির টুসকানি শহরে বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল হলিডে ডেস্টিনেশন ‘বরগো ফিনোসিয়েটো’তে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন ‘বিরুশকা’। শোরগোল ফেলে দেওয়া ওই বিয়ের ছবি সে সময় সোশাল মিডিয়ায় প্রকাশ হলেও বিদেশের মাটিতে হওয়া ওই অনুষ্ঠানের অন্দরসজ্জা নিয়ে এতদিন পর কথা বলেছেন চিত্রগ্রাহক জোসেফ রাধিক। বিরুশকার বিয়ের অনুষ্ঠানের ছবি তোলা ওই চিত্রগ্রাহক বলেছেন, পুরো আয়োজনে ছিল ঘরোয়া ছাপ।

নিউজ ১৮কে রাধিক বলেছেন, আনুশকা বিরাটের বিয়ের অনুষ্ঠান আমাদের কাছে ঘোরয়া আয়োজনের মতই মনে হয়েছিল। যে যার মত স্বচ্ছন্দে ছিলেন, সবাই যথেষ্ঠ আনন্দ করেছেন।

আয়োজনের দিক থেকে ‘বিরুশকার’ বিয়ের অনুষ্ঠানকে এক কথায় ‘নিখুঁত’ বলে বর্ণনা করেছেন রাধিক।

রাধিকের ভাষায়, বিয়েতে আড়ম্বরের কোনো কমতি ছিল না। তবে বিপুল আয়োজনের কোনো চাপ কারো ওপর চেপে বসেনি, স্বস্তি ছিল।

রাধিকের কথায়, বাড়ির লোকজন, স্বজন ও কাছের বন্ধু মিলিয়ে বিয়েতে অতিথি ছিলেন ৪০ জন। তাদের মধ্যে রুপটান শিল্পী এবং চিত্রগ্রাহকরাও ছিলেন।

একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে আনুশকা ও কোহলি দুজনে দুজনের কাছে পরিচিত হয়েছিলেন।

বর্তমানে এই ক্রিকেটার-অভিনেত্রী দম্পতি এক কন্যা ও এক পুত্রসন্তানের বাবা-মা।