০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

দীপিকায় এখনও মুগ্ধ ভিন ডিজেল

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজি সিনেমার অভিনেতা ডিজেলের ভাষ্য হল, দীপকার প্রাণশক্তি তাকে অনুপ্রাণিত করে। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 03:19 PM

Updated : 11 Jun 2023, 03:42 PM

বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনকে ‘ভালোবাসায় সিক্ত’ করে হলিউড অভিনেতা ভিন ডিজেল বলেছেন, ভারতীয় এই নায়িকা তার পছন্দের সহকর্মীদের একজন।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজি সিনেমার অভিনেতাকে নাকি অনুপ্রাণিত করে দীপকার প্রাণশক্তি। 

পিংকভিলা জানিয়েছে, ডিজেল দীপিকাবন্দনা করেছেন ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন, যেখানে লিখেছেন, তাকে ভারত ঘুরিয়ে দেখিয়েছেন দীপিকা। আর ওই ভ্রমণটি ছিল দারুণ।

ডিজেল আরও বলেছেন, দীপিকার জন্য সবসময় তার ভালোবাসা থাকবে।

দীপিকার সঙ্গে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমার একটি ছবি শেয়ার করে এই অভিনেত্রীকে উদ্দেশ্য করে ‘আবেগপূর্ণ’ ক্যাপশন দেন ডিজেল।

দীপিকাও লাল হৃদয় চিহ্ন দিয়ে ডিজেলের পোস্ট তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

ডিজেলের সঙ্গে দীপিকার কাজ হয় পাঁচ বছর আগে ২০১৭ সালে। ডিজেলের সঙ্গে ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ এ অভিনয় করে হলিউডে পা রাখেন দীপিকা। ওই সিনেমার কাজ করতে গিয়ে দুজনে বন্ধু বনে যান।

এরপর সিনেমার প্রচারে ভারতের বিভিন্ন অঞ্চল চষে বেড়ান দীপিকা ও ভিন ডিজেল।

সিনেমাটি মুক্তির পরের বছর টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাশালী ব্যক্তির তালিকায় নাম ওঠে দীপিকার।

সে সসময়ও সহশিল্পীর প্রশংসা করে ভিনজেল বলেছিলেন, “দুনিরা সেরা অভিনেত্রীদের একজন দীপিকা। তিনি আগামীতে কেবল ভারতের নয়, বিশ্বের অভিনেত্রীদের প্রতিনিধিত্ব করবেন।”