২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রণবীরকে কেন বাড়িতে ডাকছেন ‘পূজা’?

ফোনে অভিনেতা রণবীর কাপুরকে তার বাড়িতে ডাকছেন পূজা, কারণ রণবীরের সঙ্গে হোলিতে রঙ খেলবেন তিনি। সেই নিমন্ত্রণে রণবীর যখন রোমাঞ্চিত, পূজা বলে উঠলেন, ‘একা নয়, বাড়ির সবাইকে সঙ্গে নিয়ে এসো কিন্তু’। নারী পোশাকধারী, নারী কণ্ঠের এই পূজা কি সত্যিই একজন নারী?  তিনি বলিউডি অভিনেতা আয়ুষ্মান খুরানা, যিনি কথা বলেন মেয়েদের গলায়। ‘হিট’ সিনেমা ‘ড্রিম গার্ল’-এ নারীকণ্ঠে পুরুষের সঙ্গে কথা বলে মোবাইল কোম্পানির বেশি বেশি বিল ওঠানোই ছিল তার কাজ! ওই সিনেমা মুক্তির চারবছর পর সিক্যুয়েল ‘ড্রিম গার্ল ২’ নিয়ে পর্দায় আসছেন খুরানা ও অনন্যা পাণ্ডে। ছবির দ্বিতীয় টিজার ইউটিউবে এসেছে হোলি উৎসবে। এর আগে প্রথম টিজার প্রকাশ হয়েছিল চলতি বছরের ‘ভ্যালেন্টাইনস ডে’তে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2023, 01:37 PM

Updated : 09 Mar 2023, 05:14 PM