সুখ তুমি কী? যে উত্তর পেলেন বুবলী
শাকিব খানের সঙ্গে বিয়ে নিয়ে তুমুল আলোচনায় থাকা চিত্রনায়িকা শবনম বুবলী নতুন সিনেমার শুটিংয়ে আছেন সিলেটে, সেখানে বেড়ানোর সঙ্গে সুখ নিয়ে নিজের উপলব্ধি জানালেন ফেইসবুকে।
Published : 07 Nov 2022, 11:47 PM
শবনম বুবলী ‘প্রহেলিকা’ সিনেমার শুটিংয়ে আছেন সিলেটে। শুটিংয়ের ফাঁকে পাহাড়ি নদীর জল ছুঁয়ে জানালেন, সুখ হচ্ছে একটি ‘ভেতরগত ব্যাপার’
প্রহেলিকা সিনেমাটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এতে বুবলীর বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ মাহফুজ আহমেদকে