Published : 14 Feb 2023, 12:04 PM
ভারতের পতৌদি নবাব পরিবারের এই প্রজন্মের মেয়ে সারা আলী খান গেল সপ্তাহেই ছিলেন রাজস্থানে। এখন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানে সমুদ্র সৈকতে তোলা ছবিতে তার ক্যাপশন, “একটু দূরে, মন্দ কি!”
ভারতীয় ক্রিকেটার শুবমান গিলের সাথে সারার প্রেমের গুঞ্জনের ডালপালা ছড়াচ্ছিল কিছুদিন ধরেই। এর মধ্যে পুরনো প্রেমিক কার্তিক আরিয়ানের সাথে তার নতুন ছবি জন্ম দেয় কৌতুহল-আলোচনার। এসব থেকে দূরে থাকতেই কি বিদেশে পাড়ি দিলেন সারা?
সারার ভাষ্য, ছোটবেলা থেকেই তারা ভাইবোনেরা পোষ্য পছন্দ করেন। সেজন্যই কি অস্ট্রেলিয়ায় এসেও বেড়ানোর তালিকায় চিড়িয়াখানা রেখেছিলেন!