সিনেমার সেট থেকে অন্তর্বাস চুরি করেছিলেন ডাকোটা জনসন
অভিনেত্রী বলেন, ‘ফিফটি শেডস’ করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে। কারণ পুরো বিশ্ব তাকে নগ্ন অবস্থায় দেখেছে।
‘ফিফটি শেডস অফ গ্রে’ সিনেমায় ডাকোটা জনসনে বুঁদ হয়েছিলেন দর্শকরা। আট বছর আগের সিনেমাটিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করেন তারকা দম্পতির এই কন্যা। সম্প্রতি তার অতীতে দেওয়া এক স্বীকারোক্তি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়, যেখানে অভিনেত্রী ‘ফিফটি শেডস অব গ্রে’র সেট থেকে অন্তর্বাস চুরি করার কথা স্বীকার করেছিলেন তিনি।
টুইটারে (বর্তমানে এক্স) এক প্রশ্নোত্তর পর্বে চুরি প্রসঙ্গে ডাকোটা জনসন বলেন, ফিফটি শেডস অব গ্রে সিনেমার সেট থেকে আকর্ষণীয় কয়েকটি অন্তর্বাস চুরি করেছিলেন তিনি। কারণ সেগুলো পরার পর তার কাছে এতটাই আরামদায়ক মনে হয়েছে যে, চুরি না করে থাকতে পারেননি।
সিনেমাটি মুক্তির বছর ২০১৫ সালের এই প্রশ্নোত্তর পর্বে একগুচ্ছ প্রশ্নের উত্তর দিয়েছিলেন হলিউড তারকা ডন জনসন ও মেলানি গ্রিফিতের মেয়ে ডাকোটা জনসন। সেখানে অন্য একটা সিনেমা থেকে চাবুক চুরির কথা স্বীকার করেছিলেন তিনি।
ডাকোটা বলেন, ‘ফিফটি শেডস’ করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে। কারণ পুরো বিশ্ব তাকে নগ্ন অবস্থায় দেখেছে।
ব্রিটিশ সাহিত্যিক ই এল জেমসের ‘ফিফটি শেডস অব গ্রে’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় জেমি ডরনানের সাথে জুটি বেঁধেছিলেন ডাকোটা জনসন।সংবাদ সূত্র: কইমই
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
