১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফারিণ এবার সাগর সৈকতে

অভিনয়ের ফাঁকে অভিনেত্রী তাসনিয়া ফারিণ যে একজন ভ্রমণপিপাসু মানুষ তা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুঁ মারলেই বোঝা যায়। কিছুদিন আগেও ফেইসবুকের ওয়াল ভেসেছে লন্ডনের ছবিতে। এবারে ফারিণের দেখা মিলল থাইল্যান্ডের সমুদ্র সৈকতে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2023, 01:32 PM

Updated : 06 May 2023, 01:32 PM

Image

বিজ্ঞাপনে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু তাসনিয়া ফারিণের। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিত তিনি। নতুন ছবিগুলোর ক্যাপশনের জন্য ফারিণ আশ্রয় নিয়েছেন কবি কাজী নজরুল ইসলামের গানে। লিখেছেন, ‘মেঘ বিজড়িত রাঙা গোধূলি/ নামিয়া এল বুঝি পথ ভুলি/ তাহার অঙ্গ তরঙ্গ বিভঙ্গে/ কুলে কুলে নদীজল উথলায়’।

Image

নীল শাড়ি পরে ফারিণ কখনও জল ছুঁয়েছেন, অলস ভঙ্গিতে বসেছেন বালুকাবেলায়, কখনও সুমদ্রের দিকে তাকিয়ে হেঁটেছেন। ভক্ত-অনুরাগীরা সেইসব ছবিতে ‘লাল হৃদয়’ দিয়ে ‘ভালোবাসা’ জানিয়েছেন।

Image

ফারিণের শাড়ি পরা সাধারণ রূপটানের ছবিতে বেশিরভাগেরই প্রতিক্রিয়া ইতিবাচক। কেউ কেউ প্রতিবেশী দেশ ভারতের অভিনয় শিল্পীদের সমুদ্র সৈকতে সংক্ষিপ্ত পোশাকের সঙ্গে ফারিণের রুচির তুলনা টেনে বলেছেন ‘বাংলাদেশের সমুদ্রকন্যা’।

Image

চলতি বছর ফারিণেরশুরু হয়েছে অন্যভাবে। ছোট পর্দায় নিয়মিত নাটত, ওয়েব সিরিজ করলেও ফেব্রুয়ারি মাসে কলকাতার নির্মাতা অতনু ঘোষের সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছে ফারিণের।

Image

রোজার ঈদের একাধিক নাটকে ছিলেন ফারিণ। এরমধ্যে ‘শব্দপ্রেম’ এবং ‘নোঙর’ নাটক দুটি বেশ প্রশংসিত হয়েছে।

Image

বর্তমানে অভিনেতা-গায়ক তাহসান খানের সঙ্গে প্রেমের গুঞ্জনের জন্য আলোচিত ফারিণ। ২০২১ সালে ‘ভ্যালেন্টাইন ডে’তে এই জুটি পর্দায় এনেছিলেন ‘কমলা রঙের রোদ’। কিছুদিন আগে এই নাটকের সিক্যুয়েলেও দুজনকে দেখা যায়। সেই থেকে তাদের প্রেম নিয়ে গুঞ্জন ছড়ায়।

Image

তাহসানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা মাত্রায় ছাড়িয়ে গেলে ফেইসবুকে সরব হন ফারিণ। মনগড়া তথ্য প্রকাশ হলে ‘কষ্ট লাগে’ এবং এসব আলোচনা করার অধিকার কাউকে দেওয়া হয়নি জানিয়ে ফারিণ বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করা হলে আইনি ব্যবস্থা নেবেন তিনি।