২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ টাকার নতুন নোট

পাঁচ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 08:56 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

সাদা বর্ডারযুক্ত নতুন এই নোট গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা শুরু হয়।

পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ইস্যু করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাদামি রঙের এই নোটের উভয়পৃষ্ঠের চারদিকে সাদা বর্ডার রয়েছে। নোটের সামনের পিঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পেছনের পিঠে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে।

নোটটির দৈর্ঘ্য ১১৬ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার।

নতুন নোটের পাশাপাশি বাজারে প্রচলিত সব পাঁচ টাকার নোটও চালু থাকবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।