২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭.৩% প্রবৃদ্ধির লক্ষ্য

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ ধরে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 03:57 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

নতুন অর্থবছরের বাজেটের আকার দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা, যার মধ্যে ঘাটতি থাকছে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। ঘাটতির পরিমাণ জিডিপির ৫ শতাংশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় সংসদ অধিবেশনে বাজেট উপস্থাপন শুরু করেছেন। এর আগে সংসদ ভবনে এক মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদিত হয়।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর প্রথম বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেসরকারি বিনিয়োগ পরিস্থিতি উন্নতির চ্যালেঞ্জ গুরুত্ব পাচ্ছে বলে আগেই জানিয়েছিলেন মুহিত।

নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮২ হাজার কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ রাখা হয়েছে ৮০ হাজার ৩১৫ কোটি টাকা।

এ নিয়ে অষ্টমবারের মতো জাতীয় সংসদে বাজেট উত্থাপন করছেন মুহিত।

টানা বিরোধী দলবিহীন বাজেট পেশের পর এবার ভিন্ন পরিস্থিতি। বিএনপিবিহীন সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি অধিবেশনে রয়েছে।

 

পুরনো খবর:

বাজেট মন্ত্রিসভায় অনুমোদন
‘অপূর্ণ প্রতিশ্রুতি পূরণের’ বাজেট আসছে