২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

সংসদে উপস্থাপনের আগে মন্ত্রিসভায় অনুমোদিত হয় ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, কিছু সময়ের মধ্যে অর্থমন্ত্রী তা সংসদ অধিবেশনে উপস্থাপন করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 03:24 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বরাবরের মতোই বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে।

পৌনে ২ ঘণ্টার এই সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ মন্ত্রিসভার সদস্যরা অংশ নেন। এরপর বিকাল সাড়ে ৩টায় সংসদ অধিবেশনে বাজেট বক্তৃতা শুরু করেন মুহিত।

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ ধরে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করেন তিনি।

নতুন অর্থবছরের বাজেটের আকার দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা, যার মধ্যে ঘাটতি থাকছে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। ঘাটতির পরিমাণ জিডিপির ৫ শতাংশ।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর প্রথম বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেসরকারি বিনিয়োগ পরিস্থিতি উন্নতির চ্যালেঞ্জ গুরুত্ব পাচ্ছে বলে আগেই জানিয়েছিলেন মুহিত।

নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮২ হাজার কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ রাখা হয়েছে ৮০ হাজার ৩১৫ কোটি টাকা।

এ নিয়ে অষ্টমবারের মতো জাতীয় সংসদে বাজেট উত্থাপন করলেন মুহিত।