আসছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট
দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ফিলিপ লা হোয়েরো।
শুক্রবার তার ঢাকা পৌঁছার কথা রয়েছে বলে বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরে বিশ্ব ব্যাংকের এই কর্মকর্তা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বেসরকারি খাত ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
এসব বৈঠকে বাংলাদেশে সুশাসন নিশ্চিত এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করতে বিশ্ব ব্যাংকের সহায়তা কিভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হবে।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পও পরিদর্শন করবেন হোয়েরো।
২ এপ্রিল ঢাকা ছাড়বেন তিনি, বিজ্ঞপ্তিতে বলা জানানো হয়েছে।
