২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি ১২ প্রকল্পে বিদেশি ঋণ অনুমোদন

বেসরকারি খাতের ১২টি প্রকল্পে ২৪ কোটি ৩৩ লাখ ১০ হাজার ডলারের বিদেশি ঋণের প্রস্তাব অনুমোদন করেছে বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন সংক্রান্ত সরকারি বাছাই কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 10:31 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

বৃহস্পতিবার কমিটির ৮৩তম বৈঠকে এসব ঋণ প্রস্তাব অনুমোদন হয় বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির প্রধান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ড, অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বৈঠকে সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেডের ৬ কোটি ৩৮, সামিট বিবিয়ানা-২ পাওয়ার কোম্পানি লিমিটেডের ২ কোটি ৫, সিট বাংলাদেশ লিমিটেডের ৩ কোটি ৫০ লাখ, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের ৫ কোটি, এডিবল অয়েল লিমিটেডের ৯০ লাখ,  ইউনাইটেড আশুগঞ্জ লিমিটেডের ২ কোটি ৬০ লাখ ডলার ঋণ অনুমোদন দেয়া হয়।

এছাড়া গ্লোবাল এটিয়ার লিমিটেডের ৯৬ লাখ ৪০ হাজার, নিপ্পন পেইন্ট (বাংলাদেশ) লিমিটেডের ৪৬ লাখ, অনন্ত ক্যাজুয়ালওয়ার লিমিটেডের ৫০ লাখ এবং দেশ এনার্জি লিমিটেডের জন্য ১ কোটি ৪ লাখ ডলার ঋণ অনুমোদন করা হয়েছে।

কাইজার সানকো জেবি টেক্সটাইল লিমিটেড, ওয়াসিস ফ্যাশন লিমিটেড, মন্ডল ফেব্রিকসের ঋণ প্রস্তাবও অনুমোদন করা হয় বৈঠকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঋণের সর্বোচ্চ সুদ হার হবে ৬ মাস মেয়াদি লাইবরের সঙ্গে সাড়ে ৪ শতাংশ।